সুলতান কে? সুলতানের স্বরুপ লেখাে শাসনরীতির সংক্ষিপ্ত পরিচয় দাও।

সুলতানের পরিচয়
‘সুলতান’ শব্দের অর্থ হল স্বাধীন নৃপতি। কোরান অনুযায়ী 'সুলতান' শব্দটি শক্তির প্রতীক। ভারতে সুলতান শব্দটি ক্ষমতা ও কর্তৃত্বের অর্থ বােঝায়।

সুলতানের স্বরূপ 

[1] সার্বভৌম: দিল্লির সুলতানি রাষ্ট্রের সুলতানরা ছিলেন সার্বভৌম শাসক| সুলতান একাধারে ছিলেন সাম্রাজ্যের সর্বোচ্চ শাসক, আইনের রক্ষাকর্তা এবং শাসিত জনগণের প্রভু। রাষ্ট্রের প্রত্যেকেই ছিলেন সুলতানের অধীন এবং অনুগত।
[2] স্বাধীনতা: দিল্লির প্রথম দিকের সুলতানরা খলিফার প্রতি আনুগত্য দেখালেও তাঁরা ছিলেন সমস্ত দিক থেকে স্বাধীন সুলতান রাষ্ট্র পরিচালনার বিভিন্ন নীতি স্বাধীনভাবে গ্রহণ ও রূপায়ণের অধিকারী ছিলেন। ফলে এটাই ছিল প্রথম স্বাধীনতা। 
[3] স্বৈরাচারী: দিল্লির সুলতানেরা ছিলেন স্বৈরাচারী শাসক।তারা রাষ্ট্র পরিচালনার যাবতীয় ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত রাখতেন। তবে স্বাধীনতার ক্ষেত্রেও তাদের কিছু সীমাবদ্ধতা ছিল। 

দিল্লির তুর্কো-আফগান বা সুলতানি শাসনরীতির উল্লেখযােগ্য দিকগুলি হল: --

সুলতানি শাসনরীতি কেন্দ্রীভূত ক্ষমতা: ত্রিশক্তি দ্বন্দ্বের পরে উত্তর ভারতে আর কোনাে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের অস্তিত্ব ছিল না। সুলতানি শাসনকালে উত্তর ভারতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আবার ফিরে আসে। স্বৈরাচারী ক্ষমতা: দিল্লির প্রত্যেক সুলতান ছিলেন স্বৈরাচারী শাসকরাষ্ট্রের সমস্ত কিছুর নিয়ন্ত্রক ছিলেন সুলতান। 
প্রাদেশিক শাসন: সুলতানি শাসনব্যবস্থা কেন্দ্রীভূত হলেও একটি প্রাদেশিক শাসন কাঠামাের অস্তিত্ব ছিল।
ভারতীয় শাসনতান্ত্রিক ঐতিহ্য: বাস্তবে দিল্লির সুলতানগণ ভারতীয় শাসনতান্ত্রিক ঐতিহ্য মেনেই শাসনব্যবস্থা পরিচালিত করেন।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال