দিল্লির সুলতানি শাসনে সুলতানদের সার্বভৌমত্বের পরিচয় দাও।

ভূমিকা : সুলতানি শাসনের শীর্ষে ছিলেন স্বয়ং সুলতান। তিনি ছিলেন রাষ্ট্রের সর্বশক্তির আধার।রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা ছিল তার হাতে। 

দিল্লির সুলতানদের সার্বভৌমত্নের নানান দিক -

স্বৈরাচারিতা: দিল্লির সুলতানগণ ছিলেন স্বৈরাচারী শাসক। রাষ্ট্রের শাসন, বিচার এবং সমরনীতি নির্ধারণ ও রূপায়ণে সুলতানই ছিলেন শেষ কথা।
ঈশ্বরের প্রতিনিধি হিসেবে প্রচার: সুলতানগণ নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে প্রচার করতেন। তারা ভেবেছিলেন প্রজারা সুলতানকে ঈশ্বরের মতােই ভয় ও ভক্তি করবে। 
সীমাহীন ক্ষমতার অধিকারী: মৌখিকভাবে খলিফার অধীনতা স্বীকার করলেও প্রকৃতপক্ষে সুলতানরা সীমাহীন ক্ষমতার অধিকারী ছিলেন। রাষ্ট্রের যাবতীয় ক্ষমতা তাদের হাতে কেন্দ্রীভূত ছিল। 
খুতবা পাঠ ও সিক্কা প্রবর্তন: সুলতানি আমলে মসজিদের ইমাম জুম্মার নামাজের সময় একটি ভাষণ বা খুতবা পাঠ করতেন। এই ভাষণে আল্লাহ্র মহিমা বর্ণনার পাশাপাশি ইমাম খলিফা ও সুলতানের নামও উচ্চারণ করতেন। তা ছাড়া সুলতানরা সিক্কা অর্থাৎ নিজেদের নামে মুদ্রা চালু করতেন।
জাঁকজমকপূর্ণ বাতাবরণ: রাজছত্র, রাজদণ্ড, সাহবান প্রভৃতির সমন্বয়ে গড়ে ওঠা আঁকজমকপূর্ণ পরিবেশে সুলতান বিরাজ করতেন। এতে সুলতানের সার্বভৌমত্ব প্রকাশিত হত।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال