সৈয়দ বংশ সম্পর্কে যা জান লেখাে।

সূচনা: ১৪১৩ খ্রিস্টাব্দে তুঘলক বংশের শেষ সুলতান নাসিরউদ্দিন মামুদ শাহের মৃত্যুর পর দিল্লির অভিজাতরা জনৈক দৌলত খাঁ-কে সিংহাসনে বসান।

সৈয়দ বংশ -

খিজির খা:
1) বংশ প্রতিষ্ঠা: দৌলত খাঁ-কে আত্মসমর্পণে বাধ্য করিয়ে তৈমুরের ভারতীয় প্রতিনিধি খিজির খা দিল্লির সিংহাসন দখল করেন (১৪১৪ খ্রিস্টাব্দ)। 
2) কৃতিত্ব: খিজির খাঁ নিজে সুলতান উপাধি না নিয়ে ‘মসনদ-ই-আলা’ উপাধি নেন। খিজির খাঁ সােনা ও রুপাের অভাববশত তুঘলকদের নামাঙ্কিত মুদ্রাই চালু রাখেন। তার শাসন স্থায়ী ও দৃঢ় হয়নি। তিনি তুর্কি অভিজাতদের স্বার্থে কোনােরূপ আঘাত না করলেও তারা তাকে মেনে নেয়নি। এজন্য রাজ্যের সর্বত্র বিদ্রোহ চলতে থাকে।

পরবর্তী শাসকগণ: খিজির খাঁর মৃত্যুর পর তার পুত্র মােবারক ‘শাহ’ উপাধি গ্রহণ করেন। তিনি নিজের নামে মুদ্রা চালু করেন৷ তিনি বিদ্রোহী জায়গিরদারদের বিরুদ্ধে অভিযান চালান। তিনি ছিলেন সৈয়দ বংশের শ্রেষ্ঠ সুলতান। পরবর্তী মহম্মদ শাহ ও আলাউদ্দিন আলম শাহ ছিলেন অপদার্থ ও অযােগ্য শাসক।

সৈয়দ বংশের পতন: ১৪৫১ খ্রিস্টাব্দে পাঞ্জাবের আফগান সর্দার বহলুল লােদি সুলতান আলাউদ্দিন আলম শাহকে বিতাড়িত করে দিল্লিতে সৈয়দ শাসনের অবসান ঘটান।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال