লােদি বংশ সম্পর্কে সংক্ষিপ্ত আলােচনা করাে।

সূচনা: সৈয়দ বংশের পতনের পর লােদি বংশ দিল্লিতে শাসন শুরু করে। তারা জাতিতে ছিল আফগান।

 লােদি বংশ

[1] বহলুল লােদি: লােদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলুল লােদি। তিনি জৌনপুর অধিকার করেন এবং কাশী থেকে বুন্দেলখন্ড পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন।
[2] সিকান্দর লােদি: বহলুলের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র সিকান্দর লােদি৷ সুশাসক সিকান্দর শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপােষক ছিলেন। তিনি ত্রিহুত জয় করেন।
[3] ইব্রাহিম লােদি: সিকান্দর লােদির মৃত্যুর পর সুলতান হন তার পুত্র ইব্রাহিম লােদি| তার আচরণে ক্ষুদ্ধ হয়ে পাঞ্জাবের শাসক দৌলত খাঁ লােদি এবং সুলতানের আত্মীয় আলম খাঁ ইব্রাহিম লােদিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করেন।

লােদি বংশের পতন: ভারতের বিভিন্ন অঞ্চলের শাসকগণ, জায়গিরদারগণ, এমনকি আফগান অভিজাতগণও লােদি শাসনের বিরােধিতা শুরু করেন। অবশেষে বাবরের হাতে শেষ লােদি সুলতান ইব্রাহিম লােদি পরাজিত ও নিহত হলে লােদি বংশের পতন ঘটে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال