সূচনা: আলাউদ্দিন খলজির সংস্কারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বাজারদর নিয়ন্ত্রণ বা মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। আলাউদ্দিনের বাজারদর নিয়ন্ত্রণ
পৃথক বাজার গঠন: আলাউদ্দিন বিভিন্ন ধরনের দ্রব্যের জন্য চারটি বাজার গঠন করেন। এগুলি হল—কৃষিপণ্য বাজার (মান্ডি), বস্ত্র ও নিত্য প্রয়ােজনীয় দ্রব্যের বাজার (সেরাই-আদল), কেন্দ্রীয় বাজার, দাস ও পশু বাজার।
দ্রব্যমূল্য তালিকা: প্রজারা যাতে সঠিক দামে দ্রব্য ক্রয় করতে পারে তার জন্য আলাউদ্দিন দ্রব্যমূল্যের একটি তালিকা প্রকাশ করেন।
শাস্তির ব্যবস্থা: কোনাে ব্যবসায়ী নির্দিষ্ট ওজন থেকে যতটা পরিমাণ দ্রব্য কম দিত, ততটা পরিমাণ মাংস সেই ব্যবসায়ীর দেহ থেকে কেটে নেওয়া হত। কোনাে ব্যবসায়ী নির্দিষ্ট দামের অতিরিক অর্থ নিলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হত।
রেশন ব্যবস্থা: দুর্ভিক্ষের সময় আপৎকালীন ব্যবস্থা হিসেবে আলাউদ্দিন রেশনের ব্যবস্থা রেখেছিলেন। যদিও তার আমলে দিল্লিতে কোনাে দুর্ভিক্ষ ঘটেনি।
কর্মচারী নিয়ােগ: আলাউদ্দিন বাজারদর ব্যবস্থা দেখাশােনা করার জন্য দেওয়ানই-রিয়াস’ ও ‘শাহনাই-মান্ডি” নামে উচ্চপদস্থ কর্মচারী নিয়ােগ করেন| শাহনার দফতরে প্রতিটি দোকানি ও বণিকের নাম নথিভুক্ত করা হত।
Tags
History
