ঘােরির অনুচর
মহম্মদ ঘােরির দুজন অনুচরের নাম নাসিরউদ্দিন কুবাচা এবং তাজউদ্দিন ইলদুজ।
খলিফার অনুমােদনের প্রয়ােজনীয়তা ---
নানা কারণে সুলতান ইলতুৎমিস দিল্লির সুলতানিতে নিজের অধিকার বজায় রাখতে খলিফার কাছে অনুমােদন প্রার্থনা করেন।
[1] উত্তরাধিকারী সমস্যা: ইলতুৎমিস ছিলেন কুতুবউদ্দিনের জামাই। তাই অনেকেই তাকে কুতুবউদ্দিনের উত্তরাধিকারী হিসেবে মেনে নেননি।
[2] আমিরদের বিদ্রোহ: ইলতুৎমিসের সময় দিল্লির সুলতানির বিরুদ্ধে কয়েকজন আমির প্রকাশ্যে বিদ্রোহ ঘােষণা করেন। আরও কয়েকজন গােপনে ষড়যন্ত্রে লিপ্ত হন।
[3] বৈদেশিক সমস্যা: সিন্ধুর শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচা মুলতান থেকে এসে লাহাের এবং পাঞ্জাবের কিয়দংশ দখল করে নেন। তাজউদ্দিন ইলদুজও (গজনির শাসনকর্তা) এসময় ভারতবর্ষের ওপর সার্বভৌমত্ব দাবি করতে থাকেন।
[4] অধিকার নিয়ে প্রশ্ন: বিপদগ্রস্ত ইলতুৎমিসকে প্রায় কেউই সুলতান বলে মানতে চাইছিল না। তারা সিংহাসনে তার অধিকার নিয়েও প্রশ্ন তােলে।
Tags
History
