টীকা লেখাে: জিজিয়া কর

সূচনা: ভারতবর্ষের মুসলমান শাসকরা অ-মুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া নামে এক প্রকার কর আদায় করতেন। জিজিয়া কর

জিজিয়া করের শর্ত: ---
1) মাথাপিছু কর: জিজিয়া কর মাথা পিছু ধার্য করা হত। 
2) সুরক্ষা: এই করের বিনিময়ে অ-মুসলমান প্রজাদের জীবন, অধিকার ও সম্পত্তির সুরক্ষা দেওয়া হত। 
3) ভারতবর্ষে প্রথম জিজিয়া প্রবর্তন: খ্রিস্টীয় অষ্টম শতকে আরবীয় সেনাপতি মহম্মদ-বিন-কাশিম সিন্ধু প্রদেশে প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন।
4) জিজিয়া আদায়ে আলাউদ্দিন: অ-মুসলমানদের আর্থিক ও রাজনৈতিক প্রতিপত্তি হ্রাস করার জন্য আলাউদ্দিন খলজি খরাজের সঙ্গে জিজিয়া কর নিতেন। 
5) জিজিয়া আদায়ে গিয়াসউদ্দিন: গিয়াসউদ্দিন তুঘলক এমনভাবে জিজিয়া কর আদায় করতেন যাতে অ-মুসলমান প্রজারা হতদরিদ্রও হবে না, আবার প্রতিপত্তিশালী হয়ে বিদ্রোহী মনােভাবাপন্নও হবে না।
6) জিজিয়া আদায়ে ফিরােজ শাহ তুঘলক: ফিরােজ শাহ তুঘলক প্রথম ব্যতিক্রমী হয়ে ব্রাহ্মণদের ওপর জিজিয়া কর আরােপ করেন।
7) অব্যাহতি পাওয়ার অধিকারী: সুলতানরা সাধারণত ব্রাম্মণ, নারী, নাবালক ও দাসদের কাছ থেকে জিজিয়া নিতেন না। তা ছাড়া সন্ন্যাসী, অন্ধ, খঞ্জ ও উন্মাদরা এই কর থেকে ছাড় পেত। 

মূল্যায়ন: জিজিয়া আদায় করে মুসলমান শাসকরা তাঁদের কোশাগার স্কীত করার চেষ্টা করলেও হিন্দুদের কাছে এটি ছিল অত্যন্ত পীড়নমূলক কর।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال