আলাউদ্দিনের দাক্ষিণাত্য অভিযানের বিবরণ দাও।

সুলতানি শাসকদের মধ্যে আলাউদ্দিন খলজি প্রথম দাক্ষিণাত্যের অভিযান চালিয়েছিলেন। আলােচ্য মানচিত্র থেকে আলাউদ্দিনের সামরিক অভিযানের ধারণা মেলে।
আলাউদ্দিনের দাক্ষিণাত্য অভিযান ---
আলাউদ্দিন খলজির সাম্রাজ্যের রাজধানী ছিল দিল্লি। আলােচ্য মানচিত্র থেকে দেখা যাচ্ছে যে, আলাউদ্দিন খলজির সেনাবাহিনী দিল্লি থেকে বিভিন্ন সময়ে সামরিক অভিযান চালায়| মানচিত্রে দেখা যাচ্ছে আলাউদ্দিনের সেনারা দিল্লি থেকে ১২৯৯ খ্রিস্টাব্দে গুজরাট, ১৩০১ খ্রিস্টাব্দে রণথম্ভোর, ১৩০২-১৩০৩ খ্রিস্টাব্দে কারা হয়ে দেবগিরি এবং কারা থেকে বাংলা হয়ে ওয়ারলে অভিযান চালায়। এ ছাড়াও তার সেনারা ১৩০৩ খ্রিস্টাব্দে দিল্লি থেকে চিতাের অভিযান করে। ১৩০৫ খ্রিস্টাব্দে তার সেনাবাহিনী দিল্লি থেকে মান্ডু হয়ে দেবগিরি পোঁছােয়৷ দেবগিরি থেকে ১৩০২ খ্রিস্টাব্দ নাগাদ তার সেনারা দক্ষিণ ভারতে দ্বোরসমুদ্রে অভিযান চালায়। ১৩১১ খ্রিস্টাব্দ পর্যন্ত এই অভিযান জারি থাকে। এদিকে সেনারা ১৩১১ খ্রিস্টাব্দে দু-ভাগে ভাগ হয়ে এক ভাগ দেবগিরি থেকে ওয়ারঙ্গল অভিযান শুরু করে। ওই একই বছরে অপর সেনাবিভাগটি দ্বোরসমুদ্র থেকে আরও দক্ষিণে মাদুরাই হয়ে তাঞ্জোর-এ অভিযান চালায়।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال