উ: বিজ্ঞানী জ্ঞানেন্দ্রনাথ মুখােপাধ্যায় ও প্রশান্তচন্দ্র মহলানবিশের বিজ্ঞানসাধনার পরিচয় সংক্ষেপে প্রদত্ত হল। প্রেমচাঁদবসু, মৃত্তিকাহন।
● জ্ঞানেন্দ্রনাথ মুখােপাধ্যায় (১৮৯৩-১৯৮৩ খ্রি): জ্ঞানেন্দ্রনাথ মুখােপাধ্যায় আন্তর্জাতিক খ্যাতিমান মৃত্তিকা-বিজ্ঞানী। রায়চাঁদ বৃত্তিধারী। তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায় ও জগদীশচন্দ্রের ছাত্র ছিলেন। সতীর্থ হিসেবে পেয়েছিলেন সত্যেন্দ্রনাথ মেঘনাদ সাহা, প্রশান্তচন্দ্র মহলানবিশ প্রমুখ কৃতী বিজ্ঞানীদের। তিনি ভৌত রসায়ন বিভাগে কলয়েড শাখায় গবেষণা করে বিজ্ঞানী হিসেবে খ্যাতিলাভ করেন। মৃত্তিকা-বিজ্ঞানে তাঁর অবদানস্বরূপ ভারত সরকার কর্তৃক ‘পদ্মভূষণ উপাধিতে সম্মানিত
● প্রশান্তচন্দ্র মহলানবিশ (১৮৯৩-১৯৭২ খ্রি): প্রশান্তচন্দ্র মহলানবিশ বিখ্যাত পরিসংখ্যানবিদ। প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক ছিলেন, কিছুদিন অধ্যক্ষও ছিলেন, অবসরগ্রহণের পর এমিরিটাস প্রফেসররূপে যুক্ত ছিলেন। নৃতত্ত্ব গবেষণায় পারদর্শিতার পরিচয় রাখেন। ওই বিষয়ে তাঁর গবেষণা ‘মহলানবিশ ডিসট্যান্স নামে পরিচিত। পরিসংখ্যান-বিজ্ঞান গবেষণায় তাঁর বিশ্বখ্যাতি। ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠা তাঁর শ্রেষ্ঠ কীর্তি। এদেশের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাঠামাে তিনি রচনা করেন।
Tags
Bengali
