উ: দুই বিশ্বখ্যাত বাঙালি বিজ্ঞানসাধক হলেন বিজ্ঞানী মেঘনাদ সাহা ও সত্যেন্দ্রনাথ বসু।
● মেঘনাদ সাহা (১৮৯৩-১৯৫৬ খ্রি.):
মেঘনাদ সাহা বিখ্যাত বৈজ্ঞানিক। শিক্ষাবিদ ও দেশসেবক হিসেবেও খ্যাতিসম্পন্ন। তিনি রিলেটিভিটি, প্রেসার অব লাইট ও অ্যাস্ট্রোফিজিক্স-এর ওপর গবেষণা করে ডি এস সি ও পি আর এস হন। আন্তর্জাতিক খ্যাতি ও পরিচিতি পান থিওরি অব থার্মাল আরনিজেশন’-এর ওপর গবেষণা করে। তিনি গড়ে তােলেন ‘ইন্সটিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স। ন্যাশনাল ইন্সটিটিউট অব সায়েন্স’-এরও প্রতিষ্ঠাতা মেঘনাদ সাহা। দেশের নানাবিধ উন্নয়নে সরকারের পরামর্শদাতা ছিলেন। বিজ্ঞানবিষয়ক নানাবিধ সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। নানা পত্রপত্রিকায় অসংখ্য নিবন্ধ রচনা করেন।
● সত্যেন্দ্রনাথ বসু (১৮৯৪-১৯৭৪ খ্রি) :
সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞানসাধক হিসেবে বিশ্ববরেণ্য। পদার্থতত্ত্ববিদ, কোয়ান্টাম স্ট্যাটিসটিক্সের উদ্ভাবক। মাতৃভাষায় বিজ্ঞানচর্চা হােক—এ ব্যাপারে একান্ত আগ্রহী ছিলেন। এমএসসি পাস করার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন গড়ে-ওঠা বিজ্ঞান কলেজে অধ্যাপনা ও গবেষণায় আত্মনিয়ােগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিডার হিসেবে যােগ দেওয়ার পর গবেষণায় নিযুক্ত হন। তিনি ‘প্লাঙ্ক সূত্র ও কোয়ান্টাম প্রকল্প নিয়ে প্রবন্ধ রচনা করেন। বিজ্ঞানী আইনস্টাইন তা পাঠ করে চমৎকৃত হয়ে জার্মান ভাষায় অনুবাদ করে বিজ্ঞান পত্রিকায় প্রকাশ করেন এবং ওই বৈজ্ঞানিক পদ্ধতিটি ‘বােস-আইনস্টাইন সংজ্ঞা হিসেবে বিশ্বে সমাদৃত হয়। ১৯৪৫ খ্রিস্টাব্দের পর থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কাজ করেন এবং অবসরগ্রহণের পর ‘এমিরিটাস অধ্যাপক হিসেবে কাজ করেন। ভারত সরকার কর্তৃক জাতীয় অধ্যাপকের পদ অলংকৃত করেন। তিনি বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন এবং প্রকাশ করেন জ্ঞান ও বিজ্ঞান পত্রিকা।
Tags
Bengali

