নতুন ব্লগ তৈরি করুন, আয় করুন, জেনে নিন কিভাবে কি করবেন



ব্লগ কিভাবে তৈরি করে

আমরা হয়তো জানি যে, কারো ব্যক্তিগত কিংবা ব্যবসায়ের কাজের জন্য ব্লগ তৈরী করার জন্য সবচেয়ে বড় এবং সহজ প্লাটফর্ম হচ্ছে Google Blogger.com ওয়েবসাইটটি, কোন ধরনের কোডিংয়ের অভিজ্ঞতা ছাড়াই খুব সহজে BlogSpot ব্যবহার করে একটি ব্লগ তৈরী করা যায়। এটি Google কোম্পানির অন্তর্ভুক্ত এইজন্য কোন প্রকার সংকোচ ছাড়াই ব্লগিং চালিয়ে যেতে পারবেন। আপনি যদি ব্লগিংয়ে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই গুগল ব্লগস্পট দিয়ে একটি ব্লগ তৈরি করে ব্লগিং শুরু করবেন।

ব্লগ তৈরি করার পদ্ধতি

  • প্রথমে একটি Gmail ID তৈরী করে করতে হবে, প্রায়শয় কমবেশি সবারই Gmail ID রয়েছে ।
  • তারপর  Gmail আইডির মাধ্যমে Blogger Account এ লগইন করতে হবে।
  • এরপর নিচের যে ছবিটি দেওয়া আছে তার মতো দেখতে পাবে।

চিত্র - ১

  • উপরের ছবিতে হলুদ বাটনের Create New Blog এ ক্লিক করতে হবে।  
  • Create New Blog এ ক্লিক করার পর নিচের চিত্রের মত শো করবে।
  • উপরের Title এর জায়গায় নিজের ব্লগের নাম লিখতে হবে।


  • Address এর জায়গায় নিজের ব্লগের এড্রেস লিখতে হবে। এটি সম্পূর্ণ অন্যদের থেকে আলাদা হতে হবে। যাতে করে এই ঠিকানার মাধ্যমে প্রথমে সবাই আপনার ব্লগ খোঁজে পাবে।


  • এরপর ৩ নং তীর চিহ্নের মাধ্যমে Indicate করা Theme এ যে ছবি গুলি দেখতে পাচ্ছ, এগুলি হচ্ছে বিভিন্ন ডিজাইনের BlogSpot Default Theme. এখান থেকে নিজের পছন্দমত যে কোন একটি সিলেক্ট করতে হবে ।
  • তারপর সর্বশেষ Create Blog এ ক্লিক করলেই অটোমেটিক ব্লগ তৈরী হয়ে যাবে।

ব্লগ থেকে কিভাবে আয় করা যায়

ব্লগ শুরু করার প্রথমেই কেউ যদি আয়ের কথা আগে ভাবেন তাহলে এই প্লাটফর্মটি তার জন্য নয়, আমাদের মধ্যে অনেকেরই ছোটো থেকেই বিভিন্ন ধরনের ও বিষয়ের ওপর লেখালেখির আগ্রহ রয়েছে । অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে লেখালেখি করে মন জুগিয়েছেন অনেক মানুষের। কিন্তু অনেকেই জানে না, নিজের লেখার সক্ষমতাকে কাজে লাগিয়ে স্থিতিশীল আয়ের উৎসে পরিণত করা যায়। আর সেটা হলো ব্লগ লেখা।

কয়েক বছর আগেও ব্লগিংকে শুধু শখ হিসেবে নেওয়া হতো। বর্তমানে ব্লগিংকে অনলাইন থেকে অর্থ উপার্জনের একটি কার্যকর উপায় হিসেবে বিবেচনা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে অনেক লেখক বা ব্লগারের পাশাপাশি উদ্যোক্তারাও ব্লগিংকে পূর্ণ বা খণ্ডকালীন পেশা হিসেবে বেছে নিচ্ছেন।

ব্লগ থেকে অর্থ উপার্জনের জন্য প্রথমেই আপনাকে একটি ব্লগ তৈরি করতে হবে। এরপর নিজের ব্লগে নিয়মিত লেখা পোস্ট করতে হবে। মানি ব্লগিংয়ের (অর্থ উপার্জনের ব্লগ) জন্য প্রয়োজন কঠোর অধ্যবসায়, দক্ষতা ও যথাযথ পরিকল্পনা।তারপর একটি গুগলে অ্যাডসেন্স আকাউন্ট তৈরি করতে হবে এবং সেখানে ব্লগের এড্রেসটি যুক্ত করতে হবে, তার আগে অবশ্যই মনে রাখতে হবে যে ব্লগটি যুক্ত করা হচ্ছে তাতে কমপক্ষে ৩০ থেকে ৫০ টি পোস্ট থাকে, এবং ওই ব্লগ সাইটটিতে  

1.    About Us

2.    Contact Us

3.    Disclaimer

4.    Privacy Policy  

পৃষ্ঠাগুলি থাকে ।

কার্যকরী ব্লগ ব্যবসায়ের পরিকল্পনা গ্রহণ  অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে চাকরি খোঁজা যদি আপনার অপছন্দের বিষয় হয়, কিন্তু লেখক হিসেবে আপনি অবাধে কাজ করতে চান, সেক্ষেত্রে ব্লগিং হতে পারে আপনার কাজের জন্য সামঞ্জস্যপূর্ণ। আপনি যদি ব্লগ থেকে অর্থ আয় করতে চান, তাহলে এটিকে ব্যবসা হিসেবেই গণ্য করুন। ব্লগিংকে যদি পেশা হিসেবে গ্রহণ করতে চান, তাহলে নিজের আর্থিক সক্ষমতা, লক্ষ্য আর ব্যবসা পরিকল্পনার ওপর নির্ভর করে কিছু অর্থ বিনিয়োগের মাধ্যমে কাজ শুরু করাই বুদ্ধিমানের কাজ হবে। ব্লগের পেছনে আপনার বিনিয়োগ শুরু হতে পারে মাত্র ১০ ডলার (ডোমেইনের মূল্য) থেকে। তবে এটি ফ্রিল্যান্সিংয়ের মতো নয়। মানি ব্লগিংয়ের জন্য একটি কার্যকর ব্যবসায়িক পরিকল্পনার প্রয়োজন হয়।  প্রথমেই আপনার ব্লগের জন্য একটি বাজেট তৈরি করুন। এর মধ্যে অবশ্যই লোগো ডিজাইন, ডোমেইন, হোস্টিং ফি, ব্লগ থিমের মূল্য, প্লাগ-ইন এবং মাসিক ইন্টারনেট ফি অন্তর্ভুক্ত থাকতে হবে। অনলাইন বা অফলাইনে আপনার বিপণনের কৌশলগুলোর ওপর নির্ভর করে ব্লগ বাজেটে ব্র্যান্ডিং বা বিজ্ঞাপনের ব্যয়ও অন্তর্ভুক্ত করা উচিত। এরপর আপনি কতটা সময় ও অর্থ বিনিয়োগ করতে পারবেন, তা স্থির করুন। অবশেষে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট (আরওআই) গণনা করুন।

বেশি আয় করবেন কীভাবে-

ব্লগে কোন জায়গায় বিজ্ঞাপন দিলে সবথেকে বেশি পাঠকের চোখে পড়বে ও তাঁরা তা ক্লিক করতে উত্সাহিত হবেন, সেটা খুঁজে বের করার চেষ্টা করুন। ঠিক করুন বিজ্ঞাপনের ধরণও। যেমন কোনও ব্লগে ছবিসহ বিজ্ঞাপনে বেশি ক্লিক হয় আবার অন্য কোনও ব্লগে, লেখা বিজ্ঞাপনের পাঠক বেশি। বেশ ভালরকমের আয় হতে পারে এই উপায়।

পরবর্তী পোস্টে এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব 

  1. ব্লগ তৈরি করে আয়
  2. ব্লগ কী
  3. ব্লগিং করে কত টাকা আয় করা যায়
  4. ফ্রি ব্লগ সাইট তৈরি
  5. কিভাবে ব্লগ সাইট বানাব
  6. ব্লগ কিভাবে সাজাব
  7. কিভাবে ব্লগিং শুরু করবো

 

 


Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال