উ: বাঙালির বিজ্ঞানভাবনার পটভূমিটি গড়ে ওঠে অষ্টাদশ শতাব্দীর শেষ ও উনবিংশ শতাব্দীর গােড়ার দিকে। ইংরেজ তখন এদেশে শাসন পাকাপাকিভাবে শাসন কায়েম করতে চলেছে। আমরা বাঙালিরা তখন স্বাস্থ্য, শিক্ষা, সম্পদ সবদিক থেকে দুঃস্থ ও জর্জরিত, তা ছাড়া অন্ধবিশ্বাস, কুসংস্কার ও নানা ভ্রান্ত লােকাচারে আচ্ছন্ন। সেই অবস্থায় ইংরেজ দাতা বা দয়ালু হয়ে নয়, রাজ্যশাসনের স্বার্থে আধুনিক পাশ্চাত্য শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞানের কিছুটা ধারা আনে এদেশে। ফলে এদেশীয় শিক্ষিত সমাজে পাশ্চাত্যকরণের প্রবণতা দেখা যায়। শিক্ষিত বাঙালি ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞান, দর্শন ও সাহিত্যের সঙ্গে ক্রমশ পরিচিত হতে থাকে। বাঙালির ভাবনা ও মানসিকতার পরিবর্তন ঘটতে থাকে। আধুনিক পাশ্চাত্য বিজ্ঞানভাবনায় বাঙালি ভাবিত হতে থাকে। বিজ্ঞানভাবনাকে ঘিরে বিজ্ঞানচর্চা ও সাধনার দ্বার কালক্রমে উন্মােচিত হয়।
Tags
Bengali
