প্রাক-স্বাধীন পর্বে যাঁৱা বিজ্ঞানভাবনার প্রকাশস্বরুপ বিজ্ঞান গ্রন্থ রচনা করেছেন তাঁদেৱ রচিত গ্রন্থের নাম উল্লেখসহ তাঁদেৱ সংক্ষিপ্ত পৱিচয় দাও।

উ: সংস্কৃত কলেজে বিদ্যালয় স্থানান্তরিত হওয়ায় বিজ্ঞান, গণিত প্রভৃতি বিষয়ের পঠনপাঠন শুরু হয়। ১৮২৪ খ্রিস্টাব্দের দিকে বিদ্যালয় থেকে কলেজে বিজ্ঞানের ক্লাস শুরু হয়। প্রসন্নকুমার সর্বাধিকারী প্রথম বাংলা ভাষায় পূর্ণাঙ্গ ‘পাটিগণিত রচনা করেন। বাংলায় ‘বীজগণিত'ও তাঁরই রচিত। প্যারীচাঁদ মিত্রের উদ্যোগে অনুবাদ সমিতির চেষ্টায় কৃষিবিদ্যার ওপরে ভারতবর্ষীয় কৃষিবিদ্যার বিবিধ সংগ্রহ' পুস্তক প্রকাশিত হয়।

অক্ষয়কুমার দত্ত (১৮২০-১৮৮৬ খ্রি.) বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার পথনির্দেশক। তিনি তত্ত্ববােধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। পত্রিকাটিতে অন্যান্য বিষয়ের সঙ্গে বিজ্ঞান, ভূগােল প্রভৃতি বিষয়ের প্রবন্ধ প্রকাশিত হত। তাঁর লেখা ‘পদার্থবিদ্যা ছিল উৎকৃষ্ট পাঠ্যপুস্তক। রাজেন্দ্রলাল মিত্র (১৮২২-১৮৯১ খ্রি) প্রাকৃতিক ভূগােল' রচনা করেন। কৃয়মােহন বন্দ্যোপাধ্যায় ‘জ্যামিতি' গ্রন্থ রচনা করেন। ভূদেব মুখােপাধ্যায় (১৮২৭-১৮৯৪ খ্রি.) রচনা করেন প্রাকৃতিক বিজ্ঞান’, ‘ক্ষেত্ৰতত্ত্ব প্রভৃতি গ্রন্থ। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪ খ্রি.) লেখেন ‘বিজ্ঞানরহস্য। রামেন্দ্রসুন্দর ত্রিবেদী (১৮৬৪-১৯১৯ খ্রি.) বিজ্ঞান বিষয়ে প্রকৃতি', ‘ জিজ্ঞাসা', 'নানাকথা', ‘জগৎকথা প্রভৃতি গ্রন্থ রচনা করেন। এই হল বাঙালির বিজ্ঞানভাবনার পর্ব।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال