বাংলায় হােসেন শাহি বংশের অবদান লেখাে৷

হােসেন শাহি বংশের অবদান ---

রাজনৈতিক ক্ষেত্রে : অরাজকতাময় হাবসি শাসনের অবসান ঘটিয়ে আলাউদ্দিন হােসেন শাহ বাংলায় শান্তি-শৃঙ্খলা স্থাপন করেন| এইসময়ে বাংলার সীমানা দক্ষিণ-পশ্চিম দিকে উড়িষ্যা এবং উত্তরে কোচবিহার পর্যন্ত বিস্তৃত হয়।
প্রশাসনিক ক্ষেত্রে; হােসেন শাহি সুলতানরা যােগ্য হিন্দু ও মুসলমানদের সমন্বয়ে এক ধর্মনিরপেক্ষ প্রশাসন গড়ে তুলেছিলেন ।
অর্থনৈতিক ক্ষেত্রে : এইসময় অভ্যন্তরীণ বাণিজ্যের পাশাপাশি বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটে। বাংলার উল্লেখযােগ্য বাণিজ্য কেন্দ্র ছিল গৌড়, সােনার গাঁও, চট্টগ্রাম, সপ্তগ্রাম ইত্যাদি। সাংস্কৃতিক ক্ষেত্রে: গৌড়ের ছােটো সােনা মসজিদ, বড়াে সােনা মসজিদ, পাণ্ডুয়ার একলাখি মসজিদ, আদিনা মসজিদ প্রভৃতি এ যুগের উল্লেখযােগ্য শিল্প-স্থাপত্য। রূপ গােস্বামীর ‘ বিদধ মাধব’ ও ললিত মাধব, কৃষ্ণদাস কবিরাজ-এর ‘চৈতন্যচরিতামৃত, বিপ্রদাস পিপলাই-এর ‘মনসামঙ্গল, জয়ানন্দর ‘চৈতন্যমঙ্গল' প্রভৃতি এ যুগেই রচিত হয়।
ধর্মীয় ক্ষেত্রে: ব্রাক্ষ্মণ্য, বৈষব ও শৈব ধর্ম ছাড়াও এসময়ে ধর্মঠাকুর, মনসাদেবী, চণ্ডীদেবী প্রমুখকে কেন্দ্র করে আঞ্চলিক ধর্মমতের প্রচলন ঘটে। হিন্দু ও মুসলিম সংস্কৃতির মিলিত প্রভাবে সত্যপীর, ওলাবিবি ও শীতলাদেবীর পূজা শুরু হয়।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال