ভূমিকা: অর্থনৈতিক সংস্কারের জন্য বিখ্যাত হলেও আলাউদ্দিনের প্রচেষ্টায় খলজি সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার লাভ ঘটে।
আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার
আলাউদ্দিনের সাম্রাজ্য বিস্তার নীতি বলতে উত্তর ভারত ও দক্ষিণ ভারত বিজয়কেই বােঝায়।
[1] উত্তর ভারত: ---
1) গুজরাট: আলাউদ্দিন তার দুই বিশ্বস্ত অনুচর উলুখ খাঁ ও নসরৎ খাঁর নেতৃত্বে গুজরাটে অভিযান চালান (১২৯১ খ্রি.) ও বাঘেলা রাজপুত বংশীয় কর্ণদেবকে পরাজিত করে প্রচুর ধনসম্পদ লুণ্ঠন করেন।
2) রণথম্ভোর: আলাউদ্দিন নিজে রাজপুত রাজ্য রণথম্ভোরের বিরুদ্ধে অভিযান চালান এবং রণথম্ভোর দুর্গ অবরােধ করেন।
3) চিতাের: আলাউদ্দিন নিজে চিতাের আক্রমণ করেন (১৩০৩ খ্রি.) ও মেবার রাজ রতন সিংহকে পরাজিত করেন।
4) অন্যান্য রাজ্যজয়: আলাউদ্দিন উত্তর ভারতের মাড়ােয়ার (১৩০৮ খ্রি.) ও জালাের (১৩১১ খ্রি.) রাজ্যও নিজের অধিকারে আনেন।
[2] দক্ষিণ ভারত জয়: ---
1) দেবগিরি: আলাউদ্দিন যাদব বংশীয় রাজা রামচন্দ্রদেব শাসিত দেবগিরি রাজ্য আক্রমণ করে সেখান থেকে নিয়মিত কর আদায়ের ব্যবস্থা করেন।
2) ওয়ারল: সেনাপতি মালিক কাফুরের মাধ্যমে আলাউদ্দিন ওয়ারঙ্গল আক্রমণ করেন। কিন্তু এই আক্রমণ ব্যর্থ হলে রাজা প্রতাপ রুদ্রদেবের সঙ্গে সন্ধি মারফত কর আদায়ের ব্যবস্থা করেন।
3) হােয়েসল: আলাউদ্দিনের নির্দেশে তার সেনাপতি মালিক কাফুর হােয়েসল (দ্বারসমুদ্র) রাজ্য আক্রমণ করলে হােয়েসল রাজ তৃতীয় বীরবল্লাল আত্মসমর্পণে বাধ্য হন।
4) পাণ্ড্যরাজ্য: পাণ্ড্যরাজ্যের রাজা কুলশেখর মারা যাওয়ার পর রাজপরিবারে অন্তর্দ্বন্দ্ব বাঁধে। এই সুযােগে মালিক কাফুর পাণ্ড্যরাজ্যে আক্রমণ চালান এবং প্রচুর ধনসম্পদ লুণ্ঠন করেন।
Tags
History
