যােগাযােগ ব্যবস্থার উন্নতিকল্পে শেরশাহ সড়কের উন্নয়ন ঘটান। তার নির্মিত উল্লেখযােগ্য তিনটি সড়ক সম্পর্কে নীচে আলােচনা করা হল ---
প্রথম সড়ক: তিনি বাংলার সােনারগাঁ থেকে উত্তর-পশ্চিম সীমান্তে পেশােয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করেন, যা সড়ক-ইআজম' নামে পরিচিত। এই রাস্তাটি পরবর্তীকালে ‘গ্র্যান্ড ট্রাংক রােড’ নামে পরিচিত হয়।
দ্বিতীয় সড়ক: শেরশাহ আগ্রা থেকে যােধপুর হয়ে চিতাের পর্যন্ত একটি সড়ক তৈরি করেন।
তৃতীয় সড়ক: তাঁর আমলে লাহাের থেকে মুলতান পর্যন্ত আরও একটি রাস্তা তৈরি হয়।
Tags
History
