পটভূমি: দিল্লির মুঘল শাসকের অনুপস্থিতির সুযােগ নিয়ে আদিল শাহের হিন্দু সেনাপতি হিমু দিল্লি দখল করেন। এই সংবাদ পেয়ে আকবর শাসনক্ষমতার কেন্দ্র দিল্লির সিংহাসন দখলের উদ্যোগ নিলে ১৫৫৬ খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়।
যুদ্ধ: বৈরাম খাঁর সাহায্যে আকবর সম্মুখসমরে হিমুকে পরাজিত ও বন্দি করেন। পরে হিমুর শিরচ্ছেদ করা হয়।
গুরুত্ব: 1) দিল্লিতে পুনরায় মুঘল শাসনের প্রতিষ্ঠা ঘটে এবং 2) হিমুর হিন্দু রাজ্য স্থাপনের স্বপ্ন বিলুপ্ত হয়।
Tags
History
