গ্যাগনির মত অনুসারে শিখনের প্রকারভেদ করাে।

উত্তর : শিক্ষামনােবিদ গ্যাগনি ব্যক্তির মানসিক প্রক্রিয়াগুলির জটিলতার স্তর অনুসারে শিখনের প্রকারভেদ সম্পর্কে তাঁর মতবাদ প্রকাশ করেন। শিখনের আটটি প্রকার তিনি চিহ্নিত করেন। একটি বিশেষ সজ্জাক্রম অনুযায়ী তিনি সেগুলিকে বিন্যস্তও করেছেন। গ্যাগনির মত অনুসারে শিখনের প্রকারভেদ নিম্নরূপ —

1) সংকেত শিখন: সর্বাধিক সরল প্রকৃতির এই শিখনের প্রথম বর্ণনা করেন মনােবিদ প্যাভলভ। এটি প্রাচীন অনুবর্তনজনিত শিখন। বর্ণ, শব্দ, নামতার মতাে শিখনে সংকেত শিখনের প্রভাব লক্ষ করা যায়।
2) উদ্দীপক-প্রতিক্রিয়া শিখন : সক্রিয় অনুবর্তন নামে পরিচিত এই শিখন কৌশল আসলে একটি উন্নত শিখন। এখানে প্রাণীর প্রতিক্রিয়ার পর শক্তিদায়ী উদ্দীপকের ব্যবহার হয়। এখানে প্রেষণা ও পুরস্কারের গুরুত্ব বেশি।
3) শৃঙ্খলিতকরণ শিখন : শৃঙ্খলিতকরণ উন্নত মানের শিখন কৌশল। এতে অতি জটিল চিন্তন কর্মসমন্বয় দক্ষতা অর্জিত হয়।
4) বাচনিক সংযােগসাধনমূলক শিখন :প্রকৃতপক্ষে এটিও একপ্রকার শৃঙ্খলিতকরণ। এখানে নানা উপাদানের মধ্যে সংযােগসাধন করা হয়।
5) বিনিশ্চয় শিখন : এটি খুবই জটিল ও কঠিন শিখন প্রক্রিয়া। এর দ্বারা শিক্ষার্থীদের সেই সব দক্ষতা গড়ে তােলা হয়, যার দ্বারা তারা একইরকম একগুচ্ছ উদ্দীপকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানাতে পারে।
6) ধারণা শিখন : ধারণা শিখনে কোনাে বস্তু বা বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের সামগ্রিক জ্ঞান অর্জনের লক্ষ্যে শিক্ষক সেগুলির সাধারণ বৈশিষ্ট্যের উপর গুরুত্ব দেন। 
7) নিয়ম শিখন :নিয়ম শিখন আসলে খুব উচ্চমানের প্রজ্ঞামূলক শিখন। শিক্ষার্থীরা এর মাধ্যমে বিভিন্ন ধারণার মধ্যে নিবিড় সম্পর্ক খুঁজে পায় এবং সাধারণ নিয়মাবলি সম্পর্কে অবহিত হয়।
8) সমস্যা সমাধানমূলক শিখন:  এটিই বিশেষ এক ধরনের শিখন প্রক্রিয়া । এর দ্বারা শিক্ষার্থীর প্রয়োজনমতো প্রতিক্রিয়া জানানোর ধরন আবিস্কার করে । প্রকৃতপক্ষে এটি সবচেয়ে জটিল শিখন কৌশল।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال