1. কবে রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করা হয়?
উঃ ষষ্ঠদশ শতাব্দীতে রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করা হয়।
2. রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ নিকোলাে মেকিয়াভেলি সর্বপ্রথম রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন।
3. আধুনিক যুগে রাষ্ট্র বলতে কী বােঝায়?
উঃ আধুনিক যুগে রাষ্ট্র বলতে বােঝায় স্বাধীন সার্বভৌম দেশ।
4. আমিই রাষ্ট্র’-কার উক্তি?
উঃ ‘আমিই রাষ্ট্র’—উক্তিটি করেছিলেন ফরাসি সম্রাট চতুর্দশ লুই।
5. সিভিটাস কী ?
উঃ প্রাচীন রােমের নগররাষ্ট্রকে সিভিটাস বলা হত।
6. দ্য প্রিন্স’ গ্রন্থটির লেখক কে?
উঃ দ্য প্রিন্স’ গ্রন্থটির লেখক হলেন নিকোলাে মেকিয়াভেলি।
7. কোন শব্দ থেকে স্টেট শব্দের জন্ম?
উঃ স্ট্যাটাস’ শব্দটি থেকে স্টেট শব্দের জন্ম।
8. রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযােগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন?
উঃ রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযােগ্য সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক জে. ডব্লিউ. গার্নার।
9. রাষ্ট্রের ভিত্তি হল জনগণের সম্মতি, পাশবিক বল নয়-কে বলেছেন?
উঃ রাষ্ট্রের ভিত্তি হল জনগণের সম্মতি, পাশবিক বল নয়—কথাটি বলেছেন টি. এইচ. গ্রিন।
10. সিকিম কে একটি রাষ্ট্র নয়?
উঃ সিকিমের সার্বভৌমিকতা নেই, তাই সিকিম একটি রাষ্ট্র নয়।
11. পশ্চিমবঙ্গ কি রাষ্ট্র?
উঃ না, পশ্চিমবঙ্গ হল—স্বাধীন ও সার্বভৌম ভারত রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য।
12. সাধারণ ইচ্ছা’ ধারণাটির প্রবক্তা কে?
উঃ জা জ্যাক রুশাে হলেন সাধারণ ইচ্ছা’ ধারণাটির প্রবক্তা।
13. পােলিস কী?
উঃ গ্রিক নগররাষ্ট্রকে বলা হত পােলিস।
14. সম্মিলিত জাতিপুঞ্জের সার্বভৌমিকতা আছে কি?
উঃ না, সম্মিলিত জাতিপুঞ্জের সার্বভৌমিকতা নেই।
15. সম্মিলিত জাতিপুঞ্জ কেন রাষ্ট্র নয়?
উঃ সম্মিলিত জাতিপুঞ্জের নির্দিষ্ট ভূখণ্ড ও সার্বভৌমিকতা নেই, তাই সম্মিলিত জাতিপুঞ্জ রাষ্ট্র নয়।
16. কোন্ সমাজে রাষ্ট্র ছিল না?
উঃ আদিম সাম্যবাদী সমাজে রাষ্ট্র ছিল না।
17. আদর্শবাদের বিরুদ্ধে একটি যুক্তি দাও।
উঃ আদর্শবাদ কল্পনাপ্রসূত ও যুদ্ধের প্রবণতা বৃদ্ধি করে।
18. কোন্ রাষ্ট্র-দার্শনিক ক্ষুদ্র আয়তনযুক্ত রাষ্ট্রের সমর্থক ছিলেন?
উঃ রাষ্ট্র-দার্শনিক জ্যা জ্যাক রুশাে ক্ষুদ্র আয়তনযুক্ত রাষ্ট্রের সমর্থক ছিলেন।
19. কমিউনিস্ট ম্যানিফেস্টো’ কত খ্রিস্টাব্দে রচিত হয় ?
উঃ 1848 খ্রিস্টাব্দে কমিউনিস্ট ম্যানিফেস্টো’ রচিত হয়।
20. রাষ্ট্রের একটি অন্যতম প্রধান উপাদানের নাম লেখাে।
উঃ রাষ্ট্রের একটি অন্যতম প্রধান উপাদানের নাম হল সার্বভৌমিকতা।
21. লেভিয়াথান’ গ্রন্থের প্রণেতা কে?
উঃ টমাস হবস হলেন ‘লেভিয়াথান গ্রন্থের প্রণেতা।
22. বর্তমানে সাধারণভাবে রাষ্ট্রীয় ভূখণ্ডের উপস্থিতিতে আকাশের কত কিলােমিটার পর্যন্ত গাগনিক সীমারেখা বলে মনে করা হয় ?
উঃ 100 থেকে 110 কিলােমিটার পর্যন্ত রাষ্ট্রের গাগনিক সীমারেখা বলে মনে করা হয়।
23. রাষ্ট্র ও সমাজ কি সমার্থক?
উঃ হ্যাঁ, রাষ্ট্র ও সমাজ সমার্থক।
24. উদারনীতিবাদের দুজন প্রবক্তার নাম লেখাে।
উঃ উদারনীতিবাদের দুজন প্রবক্তা হলেন জন স্টুয়ার্ট মিল ও জেরেমি বেন্থাম।
25. উদারনীতিবাদকে ক-টি ভাগে ভাগ করা যায়?
উঃ উদারনীতিবাদকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা—সনাতনী উদারনীতিবাদ, সংশােধনমূলক উদারনীতিবাদ ও নয়া-উদারনীতিবাদ।
26. ভুটান কি রাষ্ট্র?
উঃ হ্যাঁ, ভুটানের সার্বভৌমিকতা আছে, তাই ভুটান রাষ্ট্র।
27. একটি সার্বভৌম রাষ্ট্রের নাম লেখাে।
উঃ বাংলাদেশ হল একটি সার্বভৌম রাষ্ট্র।
28. হেগেলের মতে রাষ্ট্র কেমন?
উঃ হেগেলের মতে রাষ্ট্র সর্বাঙ্গসুন্দর ও সকল দোষমুক্ত।
29. জৈব মতবাদের মূল বক্তব্য কী?
উঃ জৈব মতবাদ অনুসারে রাষ্ট্র একটি জীবন্ত প্রাণী। জীবের যেমন বৃদ্ধি ও বিকাশ আছে, তেমনি রাষ্ট্রেরও বৃদ্ধি এবং বিকাশ আছে।
30. রাষ্ট্র ও সরকারের একটি পার্থক্য লেখাে।
উঃ রাষ্ট্রের স্থায়িত্ব পরিলক্ষিত হলেও সরকার স্থায়ী হয় না।
31. রাষ্ট্র কার মাধ্যমে নিজের ইচ্ছাকে বাস্তব রূপ দিতে পারে?
উঃ সরকারের মাধ্যমে রাষ্ট্র নিজের ইচ্ছাকে বাস্তব রূপ দিতে পারে।
32. সার্বভৌম শক্তি কথাটির অর্থ কী?
উঃ সার্বভৌম শক্তি কথাটির অর্থ হল রাষ্ট্রের সর্বোচ্চ ও চূড়ান্ত শক্তি।
33. সার্বভৌমিকতা কি হস্তান্তরযােগ্য ক্ষমতা?
উঃ না, সার্বভৌমিকতা হস্তান্তরযােগ্য ক্ষমতা নয়।
34. আধুনিক গবেষকদের মতে রাষ্ট্রের কতগুলি সংজ্ঞা সম্বন্ধে জানা যায়?
উঃ আধুনিক গবেষকদের মতে রাষ্ট্রের প্রায় 145 টি সংজ্ঞা সম্বন্ধে জানা যায়।
35. রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে সবচেয়ে প্রাচীন মতবাদ কোনটি?
উঃ জৈব মতবাদ হল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে সবচেয়ে প্রাচীন মতবাদ।
36. লকের মতে প্রকৃতির রাজ্যে মানুষ ক-টি অধিকার ভােগ করত?
উঃ লকের মতে প্রকৃতির রাজ্যে মানুষ তিনটি অধিকার ভােগ করত। যথা—জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার।
37. কোন্ মতবাদ অনুযায়ী রাষ্ট্রকে স্বাধীনতার প্রতীক বলা হয়?
উঃ ভাববাদ বা আদর্শর্বাদ অনুযায়ী রাষ্ট্র হল স্বাধীনতার প্রতীক।
38. কোন্ তাত্ত্বিকরা রাষ্ট্রকে শাশ্বত বা চিরন্তন প্রতিষ্ঠান বলে মনে করেন না?
উঃ মার্কসবাদী তাত্ত্বিকরা রাষ্ট্রকে শাশ্বত বা চিরন্তন প্রতিষ্ঠান বলে মনে করেন না।
39. জন লকের মতে ক-টি চুক্তি হয়েছিল? কী কী?
উঃ জন লকের মতে দুটি চুক্তি হয়েছিল। যথা—সামাজিক চুক্তি ও সরকারি চুক্তি।
40. সাধারণ ইচ্ছা’ কাকে বলে?
উঃ সাধারণ ইচ্ছা হল জনগণের যৌথ ব্যক্তিত্ব। রুশাের মতে, সাধারণ ইচ্ছাই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা।
41. রাষ্ট্রের যে-কোনাে পাঁচটি উপাদানের উল্লেখ করাে।
উঃ রাষ্ট্রের পাঁচটি উপাদান হল-(i) জনসমষ্টি, (ii) নির্দিষ্ট ভূখণ্ড, (ii) সরকার, (iv) সার্বভৌমত্ব, (v) স্থায়িত্ব।
42. রাষ্ট্র ও অন্যান্য সংগঠনের মধ্যে যে-কোনাে একটি পার্থক্য উল্লেখ করাে।
উঃ রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বা সীমারেখা থাকে। কিন্তু অন্যান্য সংগঠনের কোনাে নির্দিষ্ট সীমারেখা থাকে না। এই সংগঠনগুলি সারা দেশ জুড়ে বা দেশের বাইরেও থাকতে পারে।
43. রাষ্ট্রের স্বল্প জনসংখ্যাকে সমর্থন করেন এরূপ দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখাে।
উঃ রাষ্ট্রের স্বল্প জনসংখ্যাকে সমর্থন করেন এরূপ দুজন রাষ্ট্রবিজ্ঞানী হলেন—প্লেটো ও অ্যারিস্টটল।
44. কে সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলেছেন?
উঃ জা জ্যাক রুশাে সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলেছেন।
45. সার্বভৌমিকতাকে ক-টি ভাগে ভাগ করা হয়? কী কী?
উঃ সার্বভৌমিকতাকে দুটি ভাগে ভাগ করা হয়। যথা—অভ্যন্তরীণ সার্বভৌমিকতা ও বাহ্যিক সার্বভৌমিকতা।
46. ‘অভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলতে কী বােঝায়?
উঃ অভ্যন্তরীণ সার্বভৌমিকতা' বলতে বােঝায় দেশের অভ্যন্তরে রাষ্ট্রীয় আইনই চূড়ান্ত।
47. বাহ্যিক সার্বভৌমিকতা’ বলতে কী বােঝায়?
উঃ বাহ্যিক সার্বভৌমিকতা’ বলতে বােঝায় অন্য রাষ্ট্রের নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকা।
48. কোন্ কোন্ বিষয় দ্বারা অভ্যন্তরীণ সার্বভৌমিকতা নিয়ন্ত্রিত হয়?
উঃ সমাজে প্রচলিত প্রথা, ধ্যানধারণা, রীতিনীতি দ্বারা অভ্যন্তরীণ সার্বভৌমিকতা নিয়ন্ত্রিত হয়।
49. বাহ্যিক সার্বভৌমিকতা নিয়ন্ত্রণকারী একটি বিষয় উল্লেখ করাে।
উঃ বাহ্যিক সার্বভৌমিকতা নিয়ন্ত্রণকারী একটি বিষয় হল আন্তর্জাতিক আইন।
50. সরকারের সাধারণত ক-টি বিভাগ থাকে?
উঃ সরকারের সাধারণত তিনটি বিভাগ থাকে। যথা-আইনবিভাগ, শাসনবিভাগ ও বিচারবিভাগ।
51. ভাববাদ বা আদর্শবাদের জনক কে?
উঃ ভাববাদ বা আদর্শবাদের জনক হলেন জার্মান আদর্শবাদী দার্শনিক ইমানুয়েল কান্ট।
52. দুজন ভাববাদী দার্শনিকের নাম লেখাে৷
উঃ দুজন ভাববাদী দার্শনিক হলেন প্লেটো ও অ্যারিস্টটল।
53. রাষ্ট্রের অন্তর্গত জনসমষ্টিকে মূলত ক-টি ভাগে ভাগ করা যায়?
উঃ রাষ্ট্রের অন্তর্গত জনসমষ্টিকে মূলত তিনভাগে ভাগ করা যায়। যেমন—নাগরিক, বিদেশি ও প্রজা
54. গার্নারের সংজ্ঞা অনুসারে রাষ্ট্রের ক-টি এবং কী কী বৈশিষ্ট্য সম্বন্ধে জানা যায় ?
উঃ গার্নারের সংজ্ঞা অনুসারে রাষ্ট্রের চারটি বৈশিষ্ট্য সম্বন্ধে জানা যায়। এগুলি হল—জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব এবং সরকার।
55. কোন্ উপাদানকে রাষ্ট্রের প্রাণ বলা হয় ?
উঃ সার্বভৌমিকতাকে রাষ্ট্রের প্রাণ বলা হয়।
56. রাষ্ট্রের সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি লেখাে।
উঃ রাষ্ট্রের সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি হল—চরম, অবিভাজ্য ও অ-হস্তান্তরযােগ্য ।
57. কোন দার্শনিক সার্বভৌমিকতাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলেছেন?
উঃ সার্বভৌমিকতাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলেছেন অধ্যাপক গেটেল।
58. “ইতিহাসের এক বিশেষ পর্যায়ে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে”—উক্তিটি কার?
উঃ “ইতিহাসের এক বিশেষ পর্যায়ে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে”—উক্তিটি লেনিনের।
59. সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করা কি বাধ্যতামূলক?
উঃ না, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করা বাধ্যতামূলক নয়।
60. সরকার বলতে কী বােঝায়?
উঃ উইলােবির মতে, সরকার এমন এক প্রতিষ্ঠান যার সাহায্যে রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তব রূপ দিতে পারে।
61. কাদের মতে, রাষ্ট্র শ্রেণিশােষণের যন্ত্র’?
উঃ মার্কসবাদীদের মতে, রাষ্ট্র শ্রেণিশােষণের যন্ত্র।
62. রাষ্ট্র ও অন্যান্য সংগঠনের মধ্যে একটি সাদৃশ্য লেখাে।
উঃ রাষ্ট্র এবং অন্যান্য সংগঠন উভয়েরই উৎপত্তিস্থল হল সমাজ।
63. রাষ্ট্র ও সমাজের মধ্যে একটি পার্থক্য লেখাে।
উঃ রাষ্ট্র একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ; কিন্তু সমাজ গড়ে ওঠে নির্দিষ্ট ভূখণ্ড ছাড়াই।
64. নির্দিষ্ট ভূখণ্ড বলতে কী বােঝায়?
উঃ নির্দিষ্ট ভূখণ্ড বলতে বােঝায় ভৌগােলিক সীমারেখা দ্বারা আবদ্ধ একটি অঞ্চলকে।
65.অ্যারিস্টটল রাষ্ট্র সম্পর্কে কী বলেছেন?
উঃ অ্যারিস্টটলের মতে, “স্বয়ংসম্পূর্ণ, সুখী ও সম্মানজনক জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টিই হচ্ছে রাষ্ট্র।”
66. গার্নার রাষ্ট্র সম্পর্কে কী বলেছেন?
উঃ গার্নারের মতে, “রাষ্ট্রবিজ্ঞান ও শাসনতান্ত্রিক আইনের ধারণা অনুসারে রাষ্ট্র হল কমবেশি বহু সংখ্যক মানুষ নিয়ে সংগঠিত জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বাস করে, যারা স্বাধীন এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণভাবে মুক্ত এবং একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি অধিবাসীদের অধিকাংশের স্বাভাবিক আনুগত্য আছে।”
67. জৈব মতবাদের দুজন প্রবক্তার নাম লেখাে।
উঃ জৈব মতবাদের দুজন প্রবক্তা হলেন রুন্টলি ও হার্বার্ট স্পেনসার।
68. কে রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে পাপের প্রতীক’ বলে অভিহিত করেছেন?
উঃ ট্রিটকে রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে পাপের প্রতীক’ বলে অভিহিত করেছেন।
69. সাধারণ ইচ্ছা তত্ত্বটি কার?
উঃ সাধারণ ইচ্ছা তত্ত্বটি রুশাের।
70. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত একটি বৈজ্ঞানিক মতবাদের নাম লেখাে।
উঃ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত একটি বৈজ্ঞানিক মতবাদ হল বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদ। 71. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বলপ্রয়ােগ মতবাদের দুজন সমর্থকের নাম লেখাে।
উঃ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বলপ্রয়ােগ মতবাদের দুজন সমর্থক হলেন—ডেভিড হিউম ও ভলতেয়ার। 72. বলপ্রয়ােগ মতবাদের মূল বক্তব্য লেখাে।উঃ বলপ্রয়ােগ মতবাদের মূল বক্তব্য হল শক্তির দ্বারা অর্থাৎ বলপ্রয়ােগ করে রাষ্ট্রের সৃষ্টি করা হয়েছে।
73. বলপ্রয়ােগ মতবাদ সম্পর্কে জেঙ্কসের লেখা গ্রন্থটির নাম লেখাে।
উঃ বলপ্রয়ােগমতবাদ সম্পর্কে জেঙ্কসের লেখা গ্রন্থটির নাম হল-এ শর্ট হিস্ট্রি অফ পলিটিক্স।
74. রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে সনাতন মতবাদগুলির মধ্যে শ্রেষ্ঠ কোনটি?
উঃ রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে সনাতন মতবাদগুলির মধ্যে শ্রেষ্ঠ হল বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদ।
75. কোন্ মতবাদ চরম রাজতন্ত্রকে সমর্থন জানিয়েছিল ?
উঃ ঐশ্বরিক মতবাদ চরম রাজতন্ত্রকে সমর্থন জানিয়েছিল।
76. কত খ্রিস্টাব্দে রুশশা তাঁর সােশ্যাল কন্ট্রাক্ট' গ্রন্থটি প্রকাশ করেন?
উঃ 1762 খ্রিস্টাব্দে রুশাে তার সােশ্যাল কনট্রাক্ট’ গ্রন্থটি প্রকাশ করেন।
77. গণতন্ত্র বিরােধী মতবাদ কোনটি?
উঃ ঐশ্বরিক মতবাদ হল গণতন্ত্র বিরােধী মতবাদ।
78. ‘লেভিয়াথান’ গ্রন্থে কোন্ দার্শনিক সামাজিক চুক্তি মতবাদ লিপিবদ্ধ করেছেন?
উঃ লেভিয়াথান’ গ্রন্থে টমাস হবস সামাজিক চুক্তি মতবাদ লিপিবদ্ধ করেছেন।
79. চুক্তিবাদী রাষ্ট্রবিজ্ঞানী কারা?
উঃ চুক্তিবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন টমাস হবস, জন লক্ এবং জ্যা জ্যাক রুশাে।
80. ‘পাশবিক শক্তি নয়, সম্মতিই হচ্ছে রাষ্ট্রের ভিত্তি’—কে বলেছেন?
উঃ ‘পাশবিক শক্তি নয়, সম্মতিই হচ্ছে রাষ্ট্রের ভিত্তি’—বলেছেন টি. এইচ. গ্রিন।
81. বীরভােগ্যা বসুন্ধরা’ এই অভিমতটি রাষ্ট্রের উৎপত্তিতে কোন মতবাদের প্রতি দিকনির্দেশ করে?
উঃ প্রশ্নোক্ত অভিমতটি বলপ্রয়ােগ মতবাদের প্রতি দিকনির্দেশ করে।
82. বলপ্রয়োেগ মতবাদের আদি প্রবক্তা কে?
উঃ বলপ্রয়ােগ মতবাদের আদি প্রবক্তা হলেন হেরাক্লিটাস।
83. রাষ্ট্র হল মানবসমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল’-কে বলেছেন?
উঃ রাষ্ট্র হল মানবসমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল’—বলেছেন জে, ডব্লিউ. বার্জেস।
84. আদিমকালে পরিবারই ছিল মানবসমাজের একক—কে বলেছেন?
উঃ হেনরি মেইন বলেছেন, আদিমকালে পরিবারই ছিল মানবসমাজের একক।
85. সামাজিক চুক্তি মতবাদের গুরুত্ব কী?
উঃ সামাজিক চুক্তি মতবাদ ধর্মীয় ভাবনা থেকে মুক্তি দান করে।
86. ‘লেভিয়াথান’ গ্রন্থটি কবে প্রকাশিত হয়?
উঃ 1651 খ্রিস্টাব্দে লেভিয়াথান’ গ্রন্থটি প্রকাশিত হয়।
87. ঐশ্বরিক মতবাদের মূল বক্তব্য কী?
উঃ ঐশ্বরিক মতবাদের মূল বক্তব্য হল ঈশ্বর কর্তৃক রাষ্ট্র সৃষ্টি হয়েছে।
88. “ভাগ্যবান যােদ্ধই প্রথম রাজপদে আরােহণ করেন”—কে বলেছেন?
উঃ ভাগ্যবান যােদ্ধাই প্রথম রাজপদে আরােহণ করেন”—বলেছেন ভলতেয়ার।
89. রাষ্ট্রের শক্তির প্রতীক কী?
উঃ সার্বভৌমিকতা হল রাষ্ট্রের শক্তির প্রতীক।
90. সামরিক শক্তির মধ্যেই রাষ্ট্রের সার্বভৌম শক্তি নিহিত’-কে বলেছেন?
উঃ সামরিক শক্তির মধ্যেই রাষ্ট্রের সার্বভৌম শক্তি নিহিত’বলেছেন হ্যারল্ড ল্যাস্কি।
91. বিবর্তনবাদের প্রধান বক্তার নাম লেখাে।
উঃ বিবর্তনবাদের প্রধান প্রবক্তা হলেন জে. ডব্লিউ. বার্জেস।
92. ‘জোর যার মুলুক তার ধারণাটি কোন্ তত্ত্বের বক্তব্যকে প্রতিফলিত করে?
উঃ প্রশ্নোক্ত ধারণাটি বলপ্রয়ােগ তত্ত্বের বক্তব্যকে প্রতিফলিত করে।
93, ‘এ থিয়ােরি অফ জাস্টিস' গ্রন্থটি কার লেখা?
উঃ‘এ থিয়ােরি অফ জাস্টিস' গ্রন্থটির লেখক হলেন জন রল।
94. টু ট্রিটিসেস অফ গভর্নমেন্ট’ গ্রন্থটি কবে প্রকাশিত হয়?
উঃ 1690 খ্রিস্টাব্দে ‘টু ট্রিটিসেস অফ গভর্নমেন্ট’ গ্রন্থটি প্রকাশিত হয়।
95. হবসের মতে প্রকৃতির রাজ্যে মানুষের জীবন কেমন ছিল?
উঃ হবসের মতে প্রকৃতির রাজ্যে মানুষের জীবন ছিল দুর্বিষহ, নিঃসঙ্গ, দরিদ্র, ঘৃণ্য ও ক্ষণস্থায়ী।
96. ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের সক্রিয় তাত্ত্বিক নেতা কে ছিলেন?
উঃ জন লক ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের সক্রিয় তাত্ত্বিক নেতা ছিলেন।
97. অর্থশাস্ত্রের রচয়িতা কে?
উঃ অর্থশাস্ত্রের রচয়িতা হলেন কৌটিল্য।
98. লকের মতে প্রকৃতির রাজ্যে মানুষ কেমনভাবে বাস করত?
উঃ লকের মতে প্রকৃতির রাজ্যে মানুষ মােটামুটি সুখশান্তিতে বাস করত। প্রকৃতির আইন সবাই মেনে চলত।
99. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কোন্ মতবাদটি কল্পনাপ্রসূত?
উঃ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদটি কল্পনাপ্রসূত।
100. বর্তমান রাষ্ট্রের প্রকৃতি কীরূপ?
উঃ বর্তমান রাষ্ট্রের প্রকৃতি হল জনকল্যাণমূলক।
101. কোন্ মতবাদে রাষ্ট্রের উৎপত্তির প্রকৃত ব্যাখ্যা পাওয়া যায় ?
উঃ বিবর্তনবাদে রাষ্ট্রের উৎপত্তির প্রকৃত ব্যাখ্যা পাওয়া যায়।
102. বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদের মূল বক্তব্য কী?
উঃ বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদের মূল বক্তব্য হল মানুষ সামাজিক জীব। তাই স্বাভাবিক কারণেই সে দলবদ্ধ হয়ে ক্রমে ক্রমে গঠন করেছে সমাজ। আরও পরে ঐতিহাসিক ক্ৰমবিকাশ ও বিরামহীন ক্রমবিবর্তনের ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে।
103. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বলপ্রয়োেগ মতবাদের একটি সমালােচনা উল্লেখ করাে।
উঃ বলপ্রয়ােগ মতবাদ যে-কোনাে রাষ্ট্রকে যুদ্ধপ্রবণ করে তােলে। ফলে আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে।
104. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য লেখাে।
উঃ সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য হল যে, প্রকৃতির রাজ্যে মানুষ পরস্পরের সঙ্গে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি করেছিল।
105. লকের মতানুযায়ী প্রকৃতির রাজ্যে মানুষ কীরূপ অধিকার ভােগ করত?
উঃ লকের মতানুযায়ী প্রকৃতির রাজ্যে মানুষ স্বাভাবিক অধিকার ভােগ করত।
106. রুশাের সাধারণ ইচ্ছা’ কী ?
উঃ রুশাের ‘সাধারণ ইচ্ছা’ হল জনগণের সার্বভৌমিকতা।
107. কে রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন?
উঃ দার্শনিক ইমানুয়েল কান্ট রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন।
108. সামাজিক চুক্তি মতবাদের একটি জুটি লেখাে।
উঃ রাষ্ট্রের অস্তিত্ব যদি জনগণের ইচ্ছের ওপর নির্ভর করে তবে অরাজকতা দেখা দিতে পারে, যা সামাজিক চুক্তি মতবাদের অন্যতম ত্রুটি।
109. ‘টু ট্রিটিসেস অফ গভর্নমেন্ট' গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ‘টু ট্রিটিসেস অফ গভর্নমেন্ট’ গ্রন্থটির রচয়িতা হলেন জন লক্।
110. দ্য ম্যান ভার্সেস দ্য স্টেট’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ‘দ্য ম্যান ভার্সেস দ্য স্টেট’ গ্রন্থটির রচয়িতা হলেন হার্বার্ট স্পেনসার।
111. রাষ্ট্র হল মানবসমাজের ধারাবাহিক উন্নয়ন—উক্তিটি কার?
উঃ রাষ্ট্র হল মানবসমাজের ধারাবাহিক উন্নয়ন—উক্তিটি বার্জেসের।
112, ‘স্টেট অ্যান্ড রেভােলিউশন’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ‘স্টেট অ্যান্ড রেভােলিউশন’ গ্রন্থটির রচয়িতা হলেন লেনিন।
113. সামাজিক চুক্তি মতবাদের দুজন প্রাচীন প্রবক্তার নাম লেখাে৷
উঃ সামাজিক চুক্তি মতবাদের দুজন প্রাচীন প্রবক্তা হলেন পলিবিয়াস ও সক্রেটিস।
114. সােশ্যাল কন্ট্রাক্ট (Social Contract) গ্রন্থের লেখকের নাম কী ?
উঃ সােশ্যাল কনট্রাক্ট (Social Contract) গ্রন্থের লেখক হলেন জা জ্যাক রুশাে।
115. হবসের মতানুযায়ী আদিম মানুষ চুক্তির মাধ্যমে কার হাতে ক্ষমতা অর্পণ করেছিল?
উঃ হবসের মতানুযায়ী আদিম মানুষ চুক্তি করে একটি চরম ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষের হাতে ক্ষমতা অর্পণ করেছিল। এই চরম ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষই হল শাসক বা রাজা।
116. ঐশ্বরিক মতবাদের দুজন প্রবক্তার নাম লেখাে।
উঃ ঐশ্বরিক মতবাদের দুজন প্রবক্তা হলেন সেন্ট পল এবং সেন্ট টমাস অ্যাকুইনাস।
117. ঐশ্বরিক মতবাদ অনুযায়ী রাষ্ট্রের স্রষ্টা কে?
উঃ ঐশ্বরিক মতবাদ অনুযায়ী রাষ্ট্রের স্রষ্টা হলেন সর্বশক্তিমান ঈশ্বর।
118. প্রকৃতির রাজ্য (State of Nature) কাকে বলা হয়?
উঃ চুক্তিবাদী দার্শনিক টমাস হবস, জন লক্ ও জা জ্যাক রুশাের মতে, রাষ্ট্রের উৎপত্তির আগে সমাজে কোনাে শাসনশক্তি ছিল না, আইনপ্রণয়নকারী কোনাে সংস্থা ছিল না, এমনকি আইনশৃঙ্খলাও ছিল । সমাজের এই অবস্থাকে তারা প্রকৃতির রাজ্য (State of Nature) বলেছেন।
Tags
Political Science
