রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য আলােচনা করাে।

উঃ প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী টমাস হবস তাঁর ‘লেভিয়াথান’ গ্রন্থে উল্লেখ করেছেন, রাষ্ট্র ও সরকার এক ও অভিন্ন। কিন্তু প্রকৃতপক্ষে রাষ্ট্র ও সরকারের মধ্যে বহু পার্থক্য লক্ষ করা যায়। পার্থক্যগুলি হল— 
1) স্থায়িত্ব : রাষ্ট্রের উল্লেখযােগ্য বৈশিষ্ট্য হল স্থায়িত্ব। যতদিন রাষ্ট্রের সার্বভৌমিকতা থাকবে ততদিন রাষ্ট্রের অস্তিত্ব বজায় থাকবে। কিন্তু সরকার অস্থায়ী। নির্দিষ্ট সময় অন্তর নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়। এমনকি অভ্যুত্থানের মাধ্যমেও সরকারের পরিবর্তন হতে পারে।
2) সার্বভৌমিকতা : রাষ্ট্রের সার্বভৌমিকতা রয়েছে। কিন্তু সরকারের সার্বভৌম ক্ষমতা থাকে না। সরকার রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রয়ােগকারী মাত্র।
3) গঠনগত পার্থক্য : জনগণ গণতান্ত্রিক পদ্ধতিতে ভােটদানের মাধ্যমে সরকার গঠন করতে পারে। কিন্তু এভাবে ভােটদানের মাধ্যমে রাষ্ট্র গঠন করা যায় না।
4) সরকারের মাধ্যমে রাষ্ট্রের বাস্তবায়ন : রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা। রাষ্ট্র সরকারের মাধ্যমে তার ইচ্ছাকে বাস্তব রূপ দেয়।
5) ভূখণ্ড : সকল রাষ্ট্রের অন্যতম উপাদান হল নির্দিষ্ট ভূখন্ড। কিন্তু সরকারের ক্ষেত্রে কোনাে ভৌগােলিক সীমানার অস্তিত্ব লক্ষ করা যায় না। কিছু নির্দিষ্ট সংখ্যক ব্যক্তির সমষ্টিকে সরকার বলে।
6) জনসংখ্যা : প্রত্যেক রাষ্ট্রের নির্দিষ্ট সংখ্যক জনসংখ্যা থাকে। এই জনসংখ্যার একটি অতি ক্ষুদ্র নির্বাচিত বা মনােনীত জনগণকে নিয়ে সরকার গঠিত হয়।
7)বিরােধিতা : রাষ্ট্রের বিরােধিতাকে দেশদ্রোহিতা হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু সরকার কর্তৃক গৃহীত যে-কোনাে ভ্রান্ত নীতির বিরুদ্ধাচরণ জনগণ করতে পারে।
8) অধিকার : রাষ্ট্রের বিপক্ষে জনগণের অধিকার অসম্ভব। কিন্তু সরকারের বিপক্ষে নাগরিক বা জনগণের অধিকার থাকতে পারে।
9) সরকার রাষ্ট্রের পরিচালক : গার্নার সহ অনেক রাষ্ট্রবিজ্ঞানী সরকারকে রাষ্ট্রের পরিচালক হিসেবে উল্লেখ করেছেন। তাঁদের মতে, রাষ্ট্র জীবদেহ স্বরূপ। জীবদেহ যেমন মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয়, তেমন রাষ্ট্রও মস্তিষ্কস্বরূপ সরকার কর্তৃক পরিচালিত হয়।
10) সামগ্রিকতা : রাষ্ট্র সামগ্রিকভাবে একটি প্রতিষ্ঠান হওয়ায় রাষ্ট্রের নিজস্ব কিছু আদর্শ আছে। কিন্তু সরকার রাষ্ট্রের একটি অংশমাত্র। রাষ্ট্রের আদর্শগুলিকে বাস্তবায়িত করাই সরকারের উদ্দেশ্য। উপরােক্ত আলােচনার ভিত্তিতে এ কথা বলা যায় যে, সরকার ও রাষ্ট্রের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তবে উভয়েই ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال