Notification texts go here Contact Us Buy Now!

B.A General History 5th Sem Internal Assessment Question & Answers

1. ইউরোপের মধ্য যুগ কাকে বলে ? মধ্যযুগ (ইংরেজি: The Middle Ages) হল ইউরোপীয় ইতিহাসের একটি সময়কাল। এটি ৪৭৬ খ্রিষ্টাব্দ থেকে শুরু হয়েছে, যে সময়ে


1. ইউরোপের মধ্য যুগ কাকে বলে ?

মধ্যযুগ (ইংরেজি: The Middle Ages) হল ইউরোপীয় ইতিহাসের একটি সময়কাল। এটি ৪৭৬ খ্রিষ্টাব্দ থেকে শুরু হয়েছে, যে সময়ে রোমান সাম্রাজ্যের সমাপ্তি ঘটেছিল,[১] এবং১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাসের নবজগত আবিষ্কারের পূর্বও পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। একে মধ্যযুগ বলার কারণ হল এটি সেই সময় যখন কিনা সাম্রাজ্যবাদী রোমের পতন ঘটে এবং প্রাচীন আধুনিক ইউরোপের সূচনা হয়। এই সময়কালকে মধ্যযুগীয় সময় (Medieval Age), অন্ধকারের যুগ (the Dark Ages) এবং (ইসলাম এবং খ্রিস্টধর্মের উত্থানের কারণে ) আধ্যাত্মিক বিশ্বাসের যুগও (the Age of Faith) বলা হয়। সঙ্কীর্ণভাবে ব্যবহৃত হলে, অন্ধকারের যুগ বলতে ৪৭৬ থেকে ৮০০ খ্রিষ্টাব্দকে বোঝানো হয়, যে সময়ে শার্লামেন(Charlemagne)সিংহাসনে আরোহণ করেছিলেন।

2.মানবতাবাদ কাকে বলে ?

রেনেসাঁস এর শ্রেষ্ঠ অবদান হলো মানবতাবাদ, মানবতাবাদের মূল কথা হলো, মানুষের প্রতি ভালোবাসা বা মানুষের মঙ্গল করা “মানবতাবাদ” শব্দটি বহু অর্থদ্যোতক। ১৮০৬ সালের দিকে “হিউম্যানিসমাস” শব্দটি জার্মান বিদ্যালয়গুলোতে পঠিত ধ্রুপদী পাঠ্যসূচীকে নির্দেশ করার জন্য ব্যবহৃত হত। ১৮৩৬ সালের দিকে “হিউম্যানিজম” বা মানবতাবাদ এই অর্থে ইংরেজি ভাষায় ব্যবহার করা শুরু হয়।গবেষণা, দর্শন ও অনুশীলনে এক ধরনের দৃষ্টিভঙ্গী যা মানবিক নীতি ও বিষয়াদি নিয়ে কাজ করে। একে মানবতাবাদ বলে ।

3. ৯৫ থিসিস কি ?

দৈব ও মানবজীবন সম্পর্কে পরস্পর বিরোধী ভাবনা লুথারের ধর্মতত্ত্বের প্রোথিত ছিল বা গাঁথা ছিল| খ্রিস্ট ধর্মে বিশ্বাসী মনে করতেন যে, মানুষের প্রাথমিক কর্তব্য হলো ঈশ্বরের অনুগমন করা| তার বিশ্বাস ছিল যে - মানুষ এমন একটি জগতের অধিকারী, যেখানে তার জীবনের প্রয়োজনে সে ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয় ।

4. জন ক্যালভিন কে ?

জন কেলভিন (ফরাসি: জিয়ান কেলভিন, জন্ম জিহান ক্যাভিন: [১০ জুলাই, ১৫০৯ – ২৭ মে, ১৫৬৪) ছিলেন একজন প্রভাবশালী ফরাসি ধর্মতত্ত্ববিদ ও প্রটেস্টান্ট পূনঃগঠনের সময়কার একজন যাজক। তিনি খ্রিস্টান ধর্মতত্ত্ব ব্যবস্থার উন্নয়নের প্রধান ব্যক্তি ছিলেন।

5. বিজ্ঞান বিপ্লব কি ?

বৈজ্ঞানিক বিপ্লব (scientific revolution) বলতে বিজ্ঞানের ইতিহাসের একটি সময়ব্যাপ্তিকে বোঝায়, ১৭ শতাব্দীতে ইয়োহানেস কেপলার, গ্যালিলিওদের অনুসন্ধান ও আবিষ্কারসমূহ দিয়ে যার শুরু এবং ১৬৮৭ সালে নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথেমেটিকার প্রকাশনার মাধ্যমে যার পরিণতি।

6. ফ্রান্সিস বেকন কে ছিলেন ?

স্যার ফ্রান্সিস বেকন (ইংরেজি Francis Bacon ফ্র্যান্সিস্‌ বেক‌ন্‌, ২২শে জানুয়ারি, ১৫৬১ - ৯ই এপ্রিল, ১৬২৬) একাধারে একজন ইংরেজ দার্শনিক, আইনজ্ঞ, কূটনৈতিক এবং বৈজ্ঞানিক চিন্তাধারার পথপ্রদর্শক। আইনজীবি হিসেবে পেশাগত জীবন শুরু করলেও তিনি বৈজ্ঞানিক বিপ্লবের প্রবক্তা এবং জ্ঞানান্ধতা ও গোঁড়ামি বিরোধী হিসেবে সুখ্যাত হন।

7. প্রাকৃতিক আইন কি ?

প্রাকৃতিক আইনের সর্বোত্তম সংজ্ঞা হলো, 'প্রাকৃতিক আইন, আইন ও নৈতিকতার প্রতিচ্ছেদস্থল (intersection) অর্থাৎ আইন ও নৈতিকতা যেখানে একে অপরকে ছেদ করে সেখানেই প্রাকৃতিক আইনের স্থান।

8. প্রাইম মোভার কি ?

প্রাইম মুভার এমন এক ধরনের মেশিন যার সাহায্যে যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় আর এই বিদ্যুৎ শক্তি উৎপাদন করার জন্য একটি চুম্বক-ক্ষেত্র এবং একটি আর্মেচার যার উপরি ভাগে তারের কয়েল প্যাঁচানো থাকে যাকে যান্ত্রিক শক্তির মাধ্যমে চুম্বক ক্ষেত্রে ঘুরানো হয়।

9. মুদ্রন বিপ্লব কাকে বলে ?

ইয়োহানেস গুটেনবার্গ যান্ত্রিক পরিবর্তনযোগ্য ধরনের মুদ্রণ ব্যবস্থা ইউরোপে ১৫ শতাব্দীতে চালু করেন। তার ছাপাখানা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেনেসাঁ যুগের, সংস্কারের, আলোকিত যুগের এবং বৈজ্ঞানিক বিপ্লব উন্নয়নের এবং এটি আধুনিক জ্ঞান-ভিত্তিক অর্থনীতির উপাদানের ভিত্তি স্থাপন করে এবং জনগণের মধ্যে শিক্ষার প্রসার ঘটায়।ইউরোপের ইতিহাসে যা মুদ্রন বিপ্লব নামে পরিচিত ।

10. ম্যাকিয়াভেলি কে ছিলেন ?

মেকিয়াভেলি ছিলেন পঞ্চদশ ও ষোড়শ শতকের ইতালির জাতীয়তাবাদী চিন্তাবিদ মেকিয়াভেলি বা নিক্কোলো মাকিয়াভেল্লি বা নিকোলাই ম্যাকিয়াভেলী (ইংরেজি: Niccolò di Bernardo dei Machiavelli) ছিলেন পঞ্চদশ ও ষোড়শ শতকের ইতালির জাতীয়তাবাদী রাজনীতিক ও চিন্তাবিদ।

About the Author

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

إرسال تعليق

Please Do Not Enter Any Span Link in The Comment Box
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.
NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...