নেপালের প্রাকৃতিক দৃশ্য অতি মনােরম। নেপালের রাজধানী কাঠমাণ্ডু শহরটি সুরম্য অট্টালিকা, বড় বড় রাজপথ, উদ্যান প্রভৃতির দ্বারা সুসজ্জিত। এখানকার পশুপতিনাথ মন্দির, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়, দরবার গৃহ, নতুন বাজার, বৌদ্ধমন্দির দেখার জন্য দেশ বিদেশ থেকে বহু ভ্রমণকারী এসে থাকেন। ভাট গাঁও পুরাকীর্তির জন্য বিখ্যাত। পর্যটন নেপালের সর্ববৃহৎ শিল্পথাত এবং বৈদেশিক মুদ্রা ও রাজস্ব অর্জনের সর্ববৃহৎ উৎস। বিশ্বের সর্ব্বোচ শিঙ্গের ১০টির ৮টিই নেপালেই হওয়ায়, নেপাল পর্বতারোহী, রোমাঞ্চপ্রিয় মানুষদের তীর্থস্থানে পরিণত হয়েছে। হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্য এবং নেপালের শীতল আবহাওয়াই পর্যটকদের প্রধান আকর্ষণগুলো অন্যতম।
Tags
Geography



