উত্তর: ধর্মপালের মৃত্যুর পর তাঁর পুত্র দেবপাল ৮০৬ খ্রিস্টাব্দে পালবংশের সিংহাসনে আরোহণ ছিলেন। তিনি পাল বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন। সিংহাসনে বসার পর তাঁর রাজনৈতিক আদর্শ ছিল ‘সকলউত্তরাপথনাথ’ অর্থাৎ 'আর্যাবর্তের অধিপতি’ হওয়া।
■ কৃতিত্ব :
● রাজ্যজয় : দেবপাল উত্তরাধিকার সূত্রে কনৌজ দখলের জন্য ত্রিমুখী লড়াইয়ে জড়িয়ে পড়েন। তবে তিনি প্রতিহাররাজ রামভদ্র ও মিহিরভোজকে পরাজিত করেন। রাষ্ট্রকূটরাজ প্রথম অমোঘবর্ষও তাঁর হাতে পরাজিত হন এবং তিনি কনৌজ দখল করতে সক্ষম হন। তিনি উৎকল, দ্রাবিড় ও কম্বোজ জয় করেন। কামরূপের রাজা তাঁর বশ্যতা স্বীকার করেন। তাঁর আমলে পাল সাম্রাজ্যের গৌরব চরম শিখরে উন্নীত হয়।
■ অন্যান্য গুণাবলি :
[1] দেবপাল তাঁর সাম্রাজ্যে সুশৃঙ্খল শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেন।
[2] তিনি বিদ্যা ও বিদ্বানের পৃষ্ঠপোষক ছিলেন।
[3] তিনি ছিলেন পরধর্মসহিয়ু।
[4] শৈলেন্দ্রবংশীয় রাজা বালপুত্রদেবকে তিনি নালন্দায় বৌদ্ধমঠ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন।
[5] তাঁর আমলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের শ্রীবৃদ্ধি হয়।
ঐতিহাসিক ড. রমেশচন্দ্র মজুমদার তাঁর রাজত্বকালকে ‘বাংলার ইতিহাসের মহান যুগ’ বলে অভিহিত করেছেন।
Tags
History
