ধর্মপালের কীর্তি সংক্ষেপে লেখো।

উত্তর: গোপালের পর ৭৭৪ খ্রিস্টাব্দে পাল বংশের সিংহাসনে বসেন তাঁর পুত্র ধর্মপাল। তিনি ছিলেন পাল বংশের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট। সুদক্ষ যোদ্ধা ও কূটনীতিবিদ ধর্মপাল ক্ষুদ্র পাল রাজ্যকে সাম্রাজ্যে পরিণত করেন। তাঁর আমলে বাংলা ভারতবর্ষের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ আসন লাভ করেছিল।

কৃতিত্ব :
রাজ্যজয় : সিংহাসনে আরোহণের পর ধর্মপাল কনৌজ দখলের জন্য প্রতিহার ও রাষ্ট্রকূটদের সঙ্গে ত্রিশক্তি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং কনৌজে তাঁর আধিপত্য বজায় রাখেন। তিনি কেদার (গাড়োয়াল) ও গোকর্ণ (নেপাল) দখল করেন। গুজরাটি কবি সোঢল তাঁকে উত্তরাপথস্বামী বলে অভিহিত করেছেন।

অন্যান্য গুণাবলি :
[1] আর্যাবর্তের বিস্তীর্ণ অঞ্চলে নিজ আধিপত্য প্রতিষ্ঠার পর ওই অঞ্চলে তিনি সুশৃঙ্খল শাসনব্যবস্থার প্রবর্তন করেছিলেন।
[2] তাঁর আমলে বিক্রমশীল মহাবিহার, সোমপুরী ও ওদন্তপুরী বিহার প্রতিষ্ঠিত হয়েছিল।
[3] তিনি বৌদ্ধধর্মের পৃষ্ঠপোষক ছিলেন বলে তাঁকে ‘পরম সৌগত’ বলে অভিহিত করা হয়েছে। তাঁর উপাধি ছিল ‘পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ’। তাঁর রাজত্বকালকে ঐতিহাসিক ড. রমেশচন্দ্র মজুমদার ‘বাঙালির জীবন প্রভাত’ বলে অভিহিত করেছেন।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال