উত্তর: গোপাল ছিলেন বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা। গোপাল সম্পর্কে জানা যায় আর্যমঞ্জুশ্রীমূলকল্প গ্রন্থ, খালিমপুর লিপি, মুঙ্গের লিপি প্রভৃতি থেকে।
(1) গোপালের পূর্বপরিচয় : গোপাল ছিলেন সুনিপুণ যোদ্ধা, বপ্যট পুত্র। গোপালের পিতামহ দয়িতবিষু ছিলেন ‘সর্ববিদ্যা বিশারদ’। গোপাল যুদ্ধবিদ্যায় পারদর্শী একজন সামন্তরাজা ছিলেন। তাঁদের আদি বাসভূমি ছিল বরেন্দ্র এবং তাঁরা ক্ষত্রিয় ছিলেন।
(2) গোপালের সিংহাসনলাভের পটভূমি : গৌড়রাজ শশাঙ্কের মৃত্যুর পর প্রায় একশো বছর ধরে বাংলায় চরম অরাজক অবস্থা বা মাৎস্যন্যায় চলছিল। জনগণের দুঃখদুর্দশা অবসানের জন্য বাংলার নেতৃবৃন্দ (প্রকৃতিপুঞ্জ) ৭৫০ খ্রিস্টাব্দে গোপালকে রাজা মনোনীত করেন।
(3) কৃতিত্ব : সিংহাসনে আরোহণের পর গোপাল বাংলায় অরাজক অবস্থার অবসান ঘটান। তিনি সমগ্র বাংলায় নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। তিনি বৌদ্ধধর্মের প্রতি বিশেষ অনুরাগী ছিলেন। তাই খালিমপুর লিপিতে তাঁকে ‘পরম সৌগত’ বলা হয়েছে।
Tags
History
