বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা ও প্রসার সম্পর্কে আলোচনা করো।

উত্তর: বাংলায় পাল বংশের উত্থান : শশাঙ্কের মৃত্যুর পর প্রায় একশো বছর বাংলায় অরাজক অবস্থা চলেছিল। এরপর বাংলার প্রভাবশালী লোকেরা গোপাল নামে একজন সামন্তরাজাকে বাংলার রাজা নির্বাচন করে। এই সময় থেকে বাংলায় পাল বংশের শাসন শুরু হয়। 

(1) গোপাল (৭৫০-৭৭৪ খ্রি.) : গোপাল ৭৫০ খ্রিস্টাব্দে বাংলায় পাল শাসনের প্রতিষ্ঠা করেন। তিনি বাংলার অধিকাংশ এলাকাকে নিজের শাসনের আওতায় এনেছিলেন।

(2) ধর্মপাল (৭৭৪-৮০৬ খ্রি.) : গোপালের পর তাঁর পুত্র ধর্মপাল পাল বংশের রাজা হন। কনৌজকে কেন্দ্র করে যে ত্রিশক্তি সংগ্রাম শুরু হয়েছিল তাতে তিনি অংশগ্রহণ করেন।

(3) দেবপাল (৮০৬-৮৪৫ খ্রি.) : ধর্মপালের পর তাঁর পুত্র দেবপাল পাল বংশের রাজা হন। তিনি পূর্বে প্রাগ্‌জ্যোতিষপুর থেকে পশ্চিমে কম্বোজদেশ এবং উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত পর্যন্ত পাল সাম্রাজ্যের বিস্তার ঘটান।

পাল বংশের পতন : দেবপালের পর পালদের ক্ষমতা কমতে থাকে। পালদের ক্ষমতা হ্রাসের কারণ হল— 
[1] পালদের নিজেদের মধ্যে নানান সমস্যা।
[2] দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট, পশ্চিম ভারতের প্রতিহার, ওড়িশার শাসকরা বাংলা ও বিহারের অনেক এলাকা জয় করেন।
পালরাজা প্রথম মহীপাল পাল শাসনের পূর্ব গৌরব ফিরিয়ে আনেন।
[3]  কৈবর্ত বিদ্রোহ : পালরাজা দ্বিতীয় মহীপালের কর্মচারী দিব্য বরেন্দ্র অঞ্চলে বিদ্রোহ ঘোষণা করেন। পরে পালরাজা রামপাল বরেন্দ্র পুনরুদ্ধার করেন। কিন্তু তাঁর মৃত্যুর পঞ্চাশ বছরের মধ্যেই পাল রাজত্ব কার্যত শেষ হয়ে যায়।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال