(১) এরা উইঢিবির সন্ধান পেলে গাছের শাখা দিয়ে একটি লাঠির মতো দণ্ড তৈরি করে নেয়। এই দণ্ডের ছূঁচালো প্রান্তটিকে উই-এর টিবির মধ্যে ঢুকিয়ে দেয়। উই পোকাগুলি তখন লাঠি বেয়ে সারিবদ্ধভাবে বাইরে বেরিয়ে আসে শিম্পাঞ্জি তখন মহা আনন্দে তার ভোজ সারে।
(২) এরা শক্ত কাঠ বা পাথরের টুকরোকে ‘হাতুড়ি ও নেহাই’-এর মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়ায়।
(৩) শিম্পাঞ্জিরা কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হলে নিজেরাই বিশেষ ভেষজ উদ্ভিদ
খুজে এনে ভক্ষণ করে, ফলে পরজীবীদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পায়।
Tags
Life Science
