ফটোট্রপিক চলন -কান্ড ও মূলের আলোকিত অংশের দিকে কম অক্সিন ও আলোর বিপরীত
দিকে বেশী অক্সিন সঞ্চিত হয়। যেহেতু কাণ্ডের কোশ বেশি অক্সিন ঘনত্বে ও মুলের কোশ কম
অক্সিন ঘনত্বে বেশি সক্রিয় হয়, সেজন্য কাণ্ডের অগ্রভাগ আলোর দিকে (অনুকূল আলোকবর্তী)
ও মূল আলোর বিপরীতে (প্রতিকূল আলোকবর্তী) বেঁকে যায়। (ii) জিওট্রপিক চলন- -অনুভূমিকভাবে
শায়িত চারাগাছে অভিকর্ষের প্রভাবে কাণ্ড ও মূলের অগ্রভাগের ভূমিসংলগ্ন অংশে অধিক অক্সিন
ও তার বিপরীতে কম অক্সিন সঞ্চিত হয়। ফলে কাণ্ড অভিকর্ষের বিপরীতে (প্রতিকূল অভিকর্ষবর্তী)
ও মূল অভিকর্ষের অনুকূলে (অনুকূল অভিকর্ষবর্তী) বৃদ্ধি পায়।
Tags
Life Science
