উত্তরঃ প্রাবন্ধিক শ্রীপান্থ ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে তাদের শৈশবকালের কিছু টুকরো স্মৃতি পাঠকের সামনে তুলে ধরেছেন। প্রশ্নোদ্ধৃত অংশে ‘আমরা’ বলতে প্রাবন্ধিক এবং তার সমবয়সী ছেলেদের কথা বলা হয়েছে। ছোটবেলায় লেখক এবং তাঁরা সমবয়সী ছেলেরা নিজেরাই তাদের লেখার কালি তৈরি করতেন। আলোচ্য প্রবন্ধে কালি তৈরি সম্পর্কে একটি ছড়ারও উল্লেখ রয়েছে- “তিল ত্রিফলা শিমুল ছালা/ ছাগ দুগ্ধে করি মেলা/ লৌহপাত্রে লোহায় ঘষি/ ছিঁড়ে পত্র না ছাড়ে মসি।” এই ছিল কালি তৈরি করার আদর্শ পদ্ধতি। তবে, লেখকদের এত আয়োজন ছিল না। তাঁরা কালি তৈরি করতেন সহজ পদ্ধতিতে। কাঠের উনুনে রান্নার পর কড়াইয়ের তলায় যে কালি জমা হতো, সেই কালি লাউপাতা দিয়ে ঘষে তুলে পাথরের বাটিতে গুলে দিতেন। যারা একটু ওস্তাদ গোছের, তারা ওই কালো জলে হরিতকী ঘষত, কেউ আবার আতপ চাল ভেজে পুড়িয়ে সেটা বেটে জলে মেশাত। এবার সেই জলে লাল টকটকে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া হতো এবং জল টগবগ করে ফোটার পর ন্যাকড়ায় ছেঁকে মাটির দোয়াতে ভরা হত।
“আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।”- কারা কালি তৈরি করতেন? তারা কীভাবে কালি তৈরি করতেন ? ১+৪ [মাধ্যমিক ২০১৯]
byLob (Admin)
-
0
