প্রথম নগরায়ণ (হরপ্পা) এবং দ্বিতীয় নগরায়ণ (মহাজনপদ)-এর মধ্যে পার্থক্যগুলি লেখো।

উত্তর: ভারতীয় উপমহাদেশে দুটি পর্যায়ে নগরায়ণ হয়েছিল, যাদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে:

১) সময়কাল ও স্থান: প্রথম নগরায়ণ বা হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ৩০০০ থেকে ১৫০০ অব্দের মধ্যে সিন্ধু উপত্যকায়। অন্যদিকে, দ্বিতীয় নগরায়ণ শুরু হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, মূলত গঙ্গা নদীর উপত্যকায়।
২)
 ধাতুর ব্যবহার: প্রথম নগরায়ণ ছিল তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা, তারা লোহার ব্যবহার জানত না। কিন্তু দ্বিতীয় নগরায়ণের মূল ভিত্তি ছিল লোহার ব্যবহার (লোহার লাঙল, অস্ত্র)।
৩)
 লিপির ব্যবহার: হরপ্পা সভ্যতার লিপি আজও পড়া যায়নি। কিন্তু দ্বিতীয় নগরায়ণের যুগে ব্রাহ্মী ও খরোষ্ঠী লিপি ব্যবহৃত হতো, যা ঐতিহাসিকরা পড়তে পেরেছেন।
৪)
 পরিকল্পনা: হরপ্পার নগর পরিকল্পনা অত্যন্ত নিখুঁত ও উন্নত ছিল (যেমন- সুন্দর নিকাশি ব্যবস্থা)। কিন্তু দ্বিতীয় নগরায়ণের নগরগুলি ততটা নিখুঁত পরিকল্পনায় গড়ে ওঠেনি।

Post a Comment

0 Comments