১. অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
১.১ কাজী নজরুল ইসলামের কোন কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছিল?
উত্তর: নজরুল ইসলামের ‘বিদ্রোহ’ কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছিল।
১.২ কাজী নজরুল ইসলামের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।
উত্তর: কাজী নজরুল ইসলামের লেখা দুটি কবিতার বই—অগ্নিবীণা, সর্বহারা।
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২.১ ‘মোরা দুই সহোদর ভাই’ কবিতায় সহোদর কারা ?
উত্তর: ‘মোরা দুই সহোদর ভাই’ কবিতায় সহোদর হলো হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষ
২.২ ‘আমাদের এই হীন-দশা’ তাই’–আমাদের এই হীন-দশার কারণ কী?
উত্তর: আমাদের এই হীন দশার কারণ হলো সাম্প্রদায়িক বিদ্বেষ।
৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
৩.১ ‘এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাঁই।’— পঙ্ক্তিটিতে প্রদত্ত উপমাটি ব্যাখ্যা করো।
উত্তর: হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষকে কবি দুই সহোদর ভাই রূপে দেখেছেন। এরা একই বৃন্তে দুটি ফুলের মতো। ভারতে উভয়েই স্থান পেয়েছে।
৩.২ ‘সব জাতিরই সকলকে তাঁর দান যে সমান করে’—কার, কোন দানের কথা এখানে বলা হয়েছে?
উত্তর: এখানে ঈশ্বর বা প্রকৃতির দানের কথা বলা হয়েছে। প্রকৃতির সম্পদের প্রতি সবার সমান অধিকার। সেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। সব জাতির মানুষই সমান।
৩.৩ চাঁদ সুরুযের আলো কেহ কম-বেশি কি পাই’—চাঁদ সুরুযের আলো কী? কবির এই প্রশ্নটির অন্তর্নিহিত অর্থটি বুঝিয়ে দাও ।
উত্তর: চাঁদ সূর্যের আলো হলো— সূর্যের কিরণ ও চাঁদের আলো অর্থাৎ জ্যোৎস্নার কথা বলা হয়েছে। চাঁদ ও সূর্যের আলো সব জাতির মানুষই সমানভাবে পায়। সেখানে কোনো ভেদাভেদ নেই অর্থাৎ ঈশ্বরের দৃষ্টিতে সব মানুষই সমান।
৪. নীচের বাক্যগুলি থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া চিহ্ণিত করে লেখো :
৪.১ মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদকারি।
উত্তর: অসমাপিকা ক্রিয়া — করে। সমাপিকা ক্রিয়া — করি।
৪.২ দুই জাতি ভাই সমান মরে মড়ক এলে দেশে।
উত্তর: অসমাপিকা ক্রিয়া — এলে। সমাপিকা ক্রিয়া — মরে।
৪.৩ সব জাতিরই সকলকে তাঁর দান যে সমান করে।
উত্তর: সমাপিকা ক্রিয়া — করে।
৫. সন্ধি বিচ্ছেদ করো : সহোদর, সৃষ্টি, বৃষ্টি, শাস্তি।
উত্তর: সহোদর — সহ + উদর।
সৃষ্টি — সৃষ্ + তি।
বৃষ্টি — বৃষ্ + তি।
শাস্তি — শাস্ + তি।
৬. ‘বি’ উপসর্গ যোগে পাঁচটি শব্দ তৈরি করো।
উত্তর: বিদেশ, বিচার, বিভেদ, বিকৃত, বিকাশ।
৭. নীচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে রূপান্তরিত করে লেখো : কুসুম, ভারত, সৃষ্টি, বিবাদ, জাতি, রং।
উত্তর: কুসুম (বিশেষ্য) — কুসুমিত (বিশেষণ)।
ভারত (বিশেষ্য) — ভারতীয় (বিশেষণ)।
সৃষ্টি (বিশেষ্য) — সৃষ্ট (বিশেষণ)।
বিবাদ (বিশেষ্য) — বিবাদী (বিশেষণ)।
জাতি (বিশেষ্য) — জাতীয় (বিশেষণ)।
রং (বিশেষ্য) — রঙীন (বিশেষণ)।
৮. নীচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখাও :
৮.১ হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই।
উত্তর: উদ্দেশ্য — হিন্দু আর মুসলিম মোরা।
বিধেয় — দুই সহোদর ভাই।
৮.২ দুজনারই মাঠেরে ভাই সমান বৃষ্টি ঝরে।
উত্তর: উদ্দেশ্য — দুজনারই মাঠেরে।
বিধেয় — সমান বৃষ্টি ঝরে।
৮.৩ বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যায় ভেসে।
উত্তর: উদ্দেশ্য — দুই ভাইয়ের কুটির।
বিধেয় — বন্যাতে সমানে যায় ভেসে।
৮.৪ চাঁদ সুরযের আলো কেহ কম বেশি কি পাই।
উত্তর: উদ্দেশ্য — চাঁদ সুরযের আলো।
বিধেয় — কহ কম বেশি কি পাই।
