দ্বিতীয় নগরায়ণ: হরপ্পা সভ্যতার যুগ থেকেই (২,৩৫০ খ্রিস্টপূর্বাব্দে) ভারতে প্রথম নগরায়ণের সূচনা হয়। এই সময় মহেঞ্জোদারাে, হরপ্পা, চানহূদরাে, লােথাল, কালিবঙ্গান প্রভৃতি নগরগুলি গড়ে ওঠে। খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে হরপ্পা সভ্যতার ধ্বংসের পর দীর্ঘ দিন ভারতে উল্লেখযােগ্য কোনও নগরের অস্তিত্ব ছিল না। এই কারণেই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে নগরের উত্থানকে ‘দ্বিতীয় নগরায়ণ’ বলা হয়।
Tags
History
