উত্তরঃ
● চর্যাপদ বাংলাভাষা ও সাহিত্যের আদি যুগের নিদর্শন।
● চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব এবং সাহিত্যমূল্য :
১) চর্যাপদ বাংলাভাষার প্রাচীনতম নিদর্শন। বাংলাভাষার প্রাচীনরূপ কেমন ছিল, চর্যাপদই তা জানার প্রধান অবলম্বন।
২) চর্যাপদ বাংলা সাহিত্যেরও প্রাচীনতম নিদর্শন। বহু বাংলা শব্দের বিবর্তনের ধারাপথটিকে চিনে নিতে তাই এই গ্রন্থের গুরুত্ব অপরিসীম।
৩) বাংলা কবিতার ছন্দের ইতিহাস অনুসন্ধান করতে গেলে ‘চর্যাপদ’ অপরিহার্য। বাংলা ছন্দের গঠনের ক্ষেত্রে চর্যার ছন্দের প্রভাবকে স্বীকার করেন ছান্দসিকেরা।
৪) বাংলা কবিতায় যে অন্ত্যমিল দেখা যায়, সেই অন্ত্যমিলেরও উৎস বলা যায় ‘চর্যাপদ’কে।
৫) চর্যাপদ’-এ ব্যবহৃত কিছু প্রবাদ ও রূপকল্প পরবর্তীকালের বাংলাভাষায় স্থান করে নিয়েছে।
৬) প্রাচীন বাংলার সামাজিক ইতিহাস চর্চায় চর্যাপদের কোনাে বিকল্প নেই। প্রাচীন বাংলার সমাজজীবনের বিভিন্ন পরিচয় ছড়িয়ে আছে এই গ্রন্থে।
৭) হাজার বারােশাে বছর আগেকার ধর্মীয় ইতিহাস জানতে গেলেও আমাদের শরণাপন্ন হতে হবে চর্যাপদের।

0 Comments
Please Do Not Enter Any Span Link in The Comment Box