উত্তরঃ মুঘল আমলে বাণিজ্যিক দিক থেকে সুরাট ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে ক্রমে ভারতের পশ্চিমাংশে অবস্থিত বোম্বাই শহর বাণিজ্যিক দিক থেকে প্রাসঙ্গিক হয়ে ওঠে। তাই সপ্তদশ শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক ঘাঁটি তৈরি করার লক্ষ্যে বোম্বাই প্রেসিডেন্সি গড়ে তোলে। ধীরে ধীরে পশ্চিম ও মধ্য ভারত এবং আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলি বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত হয়।
Tags
History
