হাত ধরাধরি করে অমৃত ও ইসাব ওদের কাছে এল ।— ‘ ওদের ’ বলতে কাদের কথা বোঝানো হয়েছে ? অমৃত ও ইসাবের পরিচয় দাও ।

Ans: পান্নালাল প্যাটেল রচিত ‘ অদল বদল ‘ গল্পে ‘ ওদের বলতে গ্রামের ছেলের দলকে বোঝানো হয়েছে । গল্পের মূল চরিত্র অমৃত ও ইসাবকে ঘিরে যে ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে , তাতে অনুঘটকের কাজ করেছে এই ছেলের দল । 

  → আলোচ্য গল্পে অমৃত ও ইসাব দুজনে অভিন্নহৃদয় বন্ধু । তারা উভয়েই দরিদ্র চাষি পরিবারের সন্তান । অভাবের কারণে তাদের পিতাদের ছোটোখাটো প্রয়োজনেও মহাজনের কাছে হাত পাততে হয় । ইসাব ও অমৃত একই স্কুলে , একই ক্লাসে পড়ে । রাস্তার মোড়ে দুটি মুখোমুখি বাড়িতে তাদের অমৃত ও ইসাবের বাস । অমৃতের বাড়িতে রয়েছেন বাবা – মা ও তিন ভাই এবং ইসাবের বাবা ছাড়া আর কেউই নেই । অমৃত ও ইসাবের এই নিখাদ বন্ধুত্বে আন্তরিক গভীরতা ছিল । তাই অমৃতের মার খাওয়ার আশঙ্কা থাকলেও কালিয়ার হাত থেকে অমৃতকে বাঁচাতে ইসাব ঝাঁপিয়ে পড়েছিল । আবার নতুন জামা ছিঁড়ে যাওয়ার অপরাধে বাবার হাতে মার খাওয়া থেকে ইসাবকে বাঁচাতে অমৃত তার নতুন জামাটি ইসাবকে পরতে দেয় । সে জামা নেওয়ার আগে ইসার জেনে নিতে চায় , ছেঁড়া জামা পরার জন্য অমৃতকে বকুনি খেতে হবে কিনা ।

Post a Comment

0 Comments