উত্তর: ১৮৭৫ খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। বেদকে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে চূড়ান্ত বলে মনে করতেন দয়ানন্দ। তার মতে বেদের মধ্যেই নাকি সমস্ত বিজ্ঞানের কথা নিহিত রয়েছে। পরবর্তীকালে হিন্দু ধর্মের মধ্যে যে সমস্ত আচার ও সংস্কার মিশে গিয়েছিল সেগুলির সমালোচনা করেন দয়ানন্দ। মূর্তিপুজো, পুরোহিতদের প্রাধান্য ও বাল্যবিবাহের মত বিষয়গুলি নিয়ে দয়ানন্দ সমালোচনা করেছিলেন। বিধবা বিবাহ ও নারী শিক্ষার সমর্থক ছিলেন তিনি।
0 Comments
Please Do Not Enter Any Span Link in The Comment Box