সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখাে।

সাধারণ মানসিক ক্ষমতা : স্পিয়ারম্যান শিক্ষার্থীদের পারদর্শিতার উপর সমীক্ষা করে সিদ্ধান্তে এসেছেন, এক ধরনের ক্ষমতা আছে যা সবরকম বৌদ্ধিক কাজে কম-বেশি ব্যবহৃত হয়। তাদের বলা হয় সাধারণ মানসিক ক্ষমতা বা ‘G'।

■ সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য : ---
1) সহজাত : প্রত্যেক শিশুই জন্মসূত্রে বা জিনগত সূত্রে সাধারণ মানসিক ক্ষমতার অধিকারী। একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত এই ক্ষমতা বিকশিত হয়।
2) সর্বজনীন : সব ব্যক্তিই কম বেশি সাধারণ মানসিক ক্ষমতার অধিকারী। 
3) বিকাশপ্রবণতা : প্রত্যেক শিশুর জন্ম থেকে কৈশাের পর্যন্ত সাধারণ মানসিক ক্ষমতা বিকশিত হতে পারে।
4) সৃজনধর্মী : যে কোনাে নতুন সমস্যায় মূলত অভিনব উপাদান খুঁজে বের করতে সাধারণ মানসিক ক্ষমতা সাহায্য করে।
5) জীবনে সাফল্যের চাবিকাঠি : যে ব্যক্তি যত বেশি সাধারণ মানসিক ক্ষমতার অধিকারী হবে সে জীবনে তত বেশি সাফল্যের স্বাদ পাবে।

বিশেষ মানসিক ক্ষমতা : স্পিয়ারম্যানের মতে, যে মানসিক উপাদানটি বিশেষ বিশেষ কাজের ক্ষেত্রে দেখা যায় তাদের বলা হয় বিশেষ মানসিক ক্ষমতা বা S। 
1) বিশেষধর্মী : বিশেষ মানসিক ক্ষমতা হলাে বিশেষধর্মী। কোনাে বিশেষ কাজ সম্পন্ন করার সময় বিশেষধর্মী ক্ষমতা ব্যবহৃত হয়।
2) পেশাগত ক্ষমতায় সহায়তাকারী : বিশেষ মানসিক ক্ষমতা কোনাে ব্যক্তিকে কর্মক্ষেত্রে দক্ষতা প্রদর্শনে সাহায্য করে।
3) যুথবদ্ধ : বিশেষ বিশেষ ধরনের কাজ সম্পাদনের ক্ষেত্রে বিশেষ বিশেষ ধরনের মানসিক ক্ষমতা দরকার হয়। এটি যে কোনাে জটিল কাজ সম্পন্ন করতে সাহায্য করে। 
4) ব্যক্তিভেদে পৃথক ক্ষমতা : বিশেষ মানসিক ক্ষমতা কোনাে একজন ব্যক্তির মধ্যে নয়, ব্যক্তিভেদে বিভিন্ন ধরনের বিশেষ মানসিক ক্ষমতা দেখা যায়।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال