উত্তরঃ
● রামায়ণ-এর প্রথম বাংলা অনুবাদক: বাংলা ভাষায় 'রামায়ণ'-এর প্রথম অনুবাদক কবি কৃত্তিবাস ওঝা।
● কৃত্তিবাস ‘আত্মবিবরণী পূর্বপুরুষ ওঝার জীবনকাহিনি: কৃত্তিবাসী রামায়ণ’-এর কোনাে কোনাে পুথি ও মুদ্রিত গ্রন্থে যে ’ অংশ পাওয়া যায়, তাতে কৃত্তিবাসের ব্যক্তি-পরিচয় সংক্রান্ত কিছু কিছু তথ্য লিপিবদ্ধ আছে। কবির নরসিংহ ওঝা ছিলেন ত্রয়ােদশ শতকের রাজা দনুজমর্দন দেবের সভাসদ -----
“পূর্বেতে আছিল বেদুনুজ মহারাজা।তাহার পাত্র আছিল নরসিংহ ওঝা।।”
নরসিংহ পূর্ববঙ্গ ত্যাগ করে নদিয়া জেলার গঙ্গা-তীরবর্তী ফুলিয়া গ্রামে বসবাস শুরু করেন। নরসিংহের পুত্র গর্ভেশ্বর এবং গর্ভেশ্বরের পুত্র মুরারি, মুরারির সাত পুত্রের একজনের নাম বনমালী, বনমালীর পুত্র কৃত্তিবাস। কৃত্তিবাস লিখেছেন, মালিনী নামেতে মাতা পিতা বনমালী।' জ্যেষ্ঠ সন্তান কৃত্তিবাসের আরও পাঁচটি ভাই এবং এক বৈমাত্রেয় বােন ছিল। তাদের বংশের পদবি মুখটি বা মুখােপাধ্যায় হলেও তারা ওঝা (উপাধ্যায়) পদবিতেই পরিচিত। নিজের জন্ম সম্পর্কে কৃত্তিবাস জানিয়েছেন —--
“আদিত্যবার শ্রীপঞ্চমী পুণ্য মাঘ মাস।তথিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস।।”
এই শ্লোকের সূত্রে অনেকে কৃত্তিবাসের আবির্ভাবকাল নির্ণয়ের চেষ্টা করেছেন। যােগেশচন্দ্র রায়ের সিদ্ধান্ত অনুযায়ী, কৃত্তিবাসের জন্ম হয়েছিল ১৩৯৮ খ্রিস্টাব্দে। বারাে বছর বয়সে কবি উচ্চশিক্ষা লাভের জন্য উত্তরবঙ্গের দিকে রওনা হন এবং অধ্যয়ন শেষ করে গৌড়েশ্বরের সভায় উপস্থিত হন। এই রাজসভার হিন্দুরীতি থেকে মনে হয় যে, এই ‘গৌড়েশ্বর’ হলেন পঞ্চদশ শতকের হিন্দুরাজা গণেশ। তবে অনেকের মতে ইনি হলেন রুকনুদ্দিন বরবক শাহ।

0 Comments
Please Do Not Enter Any Span Link in The Comment Box