উত্তরঃ প্রাবন্ধিক শ্রীপান্থ তাঁর ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে কলম এবং লেখালেখির অন্যান্য আনুষঙ্গিক জিনিস যেমন, নিব, কালি, দোয়াত ইত্যাদির অবলুপ্তির কথা বলেছেন। লেখনী-যন্ত্র হিসেবে কম্পিউটারের ব্যাপক ব্যবহারই এই অবলুপ্তির কারণ। কলমের মর্যাদা ক্ষুণ্ন হওয়াতে লেখক বিপন্ন বোধ করেছেন। আসলে, তিনি সেই প্রজন্মের মানুষ যখন লেখার সরঞ্জামাদি ঘরেই প্রস্তুত করা হত। বাঁশের কঞ্চির কলম এবং বাড়িতে তৈরি করা কালি নিয়েই তাঁর শৈশব কেটেছে। পরে ফাউন্টেন পেন এবং বল পেনের ব্যবহারও তিনি করেছেন। তবে, ব্যক্তিগতভাবে তিনি ছিলেন ‘কালি-খেকো’ কলমের ভক্ত। যাইহোক, কর্মসূত্রেও কলমের সঙ্গে লেখকের বিশেষ যোগ ছিল কারণ তিনি যেখানে কাজ করতেন সেটা ছিল লেখালেখির অফিস। সেই অফিসেও এখন স্বমহিমায় জায়গা করে নিয়েছে কম্পিউটার। লেখক সেই অফিসে বসে যা লেখেন সেসব লেখাও তার সহকর্মীরা সাদরে টাইপ করে দেন। আর এইভাবে কলমের গুরুত্ব কমে যাওয়াতে লেখক মর্মাহত হয়েছেন। মানুষের হাত থেকে যদি কলম ছিনিয়ে নেওয়া হয়, মানুষের হাতের লেখা যদি চিরকালের মতো মুছে দেওয়া হয়, তাহলে তো দুঃখ লাগারই কথা।
“আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে।”- কোন্ জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কী? এ বিষয়ে লেখকের মতামত কী? ১+১+৩ [মাধ্যমিক ২০১৮]
byLob (Admin)
-
0
