উত্তরঃ ওয়ারেন হেস্টিংসের বিচার সংস্কার : হেস্টিংসের আমলে — (i) প্রতি জেলাতে একটি দেওয়ানি ও একটি ফৌজদারি আদালত তৈরি করা হয়। (ii) বিচার বিভাগের সমস্ত আদেশ লিখে রাখার ব্যবস্থা করা হয়। (iii) সমস্ত দেওয়ানি আদালতগুলিকে একই নিয়মের অধীনে আনার চেষ্টা করা হয়। (iv) দেশীয় বিচারব্যবস্থা দেখভালের চূড়ান্ত দায়িত্ব ইউরোপীদের হাতে দেওয়া হয়। (v) বিচারব্যবস্থার প্রতিটি পদেই ইউরোপীয়দের নিয়োগ করা হয় । কর্নওয়ালিশের বিচার সংস্কার : কর্নওয়ালিশ আইনগুলিকে সংহত করে 'কোড' বা বিধিবদ্ধ আইন চালু করেন। তাঁর আমলে –(i) দেওয়ানি বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়। (ii) নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের অধিকার স্বীকার করা হয়। (iii) সমস্ত আদালতেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয় ইউরোপীয়দের।
0 Comments
Please Do Not Enter Any Span Link in The Comment Box