উত্তর: স্বদেশী আন্দোলন বাংলার হিন্দু-মুসলমান সম্পর্ককে যথেষ্ট প্রভাবিত করেছিল। যেমন —
১. স্বদেশী নেতৃত্ব তাদের হিন্দু ধর্মীয় প্রতীক-কেন্দ্রিক রাজনীতির মাধ্যমে হিন্দু
ও মুসলমানদের মধ্যে সামাজিক বিভাজন আরও প্রকট করে তোলেন। ফলে স্বদেশি আন্দোলনকে ঘিরেও
বাংলায় হিন্দু-মুসলমান সমস্যা ঘোরতর হয়ে ওঠে।
২. বঙ্গভঙ্গ বিরোধী নেতারা বলতে থাকেন হিন্দুদের তুলনায় মুসলমানদের বেশি সুবিধা দেওয়া
হচ্ছে। ফলে বাঙালি পরিচয়ের বদলে হিন্দু ও মুসলমান পরিচয় বড়ো হয়ে উঠতে থাকে।
উপরিউক্ত বিভিন্ন কারণে বাঙালি পরিচয়ের বদলে হিন্দু ও মুসলমান পরিচয় বড়ো হয়ে উঠতে
থাকে।
0 Comments
Please Do Not Enter Any Span Link in The Comment Box