উত্তর: অগ্রহার ব্যবস্থা: গুপ্ত ও গুপ্ত-পরবর্তী যুগে রাজারা অনেক সময় ধর্মীয় উদ্দেশ্যে বা পুণ্যলাভের আশায় ব্রাহ্মণ, পুরোহিত এবং বৌদ্ধ বা জৈন মঠগুলিকে জমি দান করতেন। এই দান করা জমিগুলি ছিল সম্পূর্ণ নিষ্কর, অর্থাৎ এই জমির জন্য রাজাকে কোনো ট্যাক্স বা কর দিতে হতো না। এই প্রথাকেই অগ্রহার বা ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয়।
অগ্রহার ব্যবস্থার ফলাফল:
১) এই ব্যবস্থার ফলে ব্রাহ্মণ ও মন্দিরগুলির প্রচুর জমি-জমা এবং সম্পদ বৃদ্ধি পায়।
২) সমাজে ব্রাহ্মণদের ক্ষমতা ও সম্মান অনেক গুণ বেড়ে যায়।
৩) যে জমিতে আগে চাষ হতো না, সেইসব জমি ব্রাহ্মণরা দান হিসেবে পাওয়ায় সেখানে নতুন করে
কৃষিকাজ শুরু হয়, ফলে কৃষি এলাকার বিস্তার ঘটে।
0 Comments
Please Do Not Enter Any Span Link in The Comment Box