উত্তর: প্রাচীন ভারতের অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল ছিল। সব জায়গায় বৃষ্টিপাত সমান হতো না। তাই চাষের জমিতে সারা বছর জলের জোগান দেওয়ার জন্যই রাজারা খাল কেটে ও জলাধার বানিয়ে জলসেচ ব্যবস্থা গড়ে তুলেছিলেন।
সুদর্শন হ্রদের ইতিহাস:
১) নির্মাণ: গুজরাটের
কাথিয়াবাড় অঞ্চল খুব খরা-প্রবণ ছিল। তাই কৃষিকাজের সুবিধার জন্য মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত
মৌর্য পাহাড়ের জল আটকে 'সুদর্শন হ্রদ' খনন শুরু করেন। পরে সম্রাট অশোক এই হ্রদ থেকে
জলসেচের জন্য খাল কেটে দেন।
২) সংস্কার: বন্যা
বা ঝড়ে বারবার এই হ্রদের বাঁধ ভেঙে যেত। শক শাসক রুদ্রদমন প্রচুর নিজের টাকা খরচ করে
এই হ্রদটি মেরামত করেছিলেন।
৩) পরবর্তী সংস্কার: গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের আমলেও এই হ্রদের বাঁধ ভেঙে
গেলে তাঁর প্রাদেশিক শাসক পর্ণদত্ত হ্রদটি পুনরায় মেরামত করেছিলেন। এর থেকে বোঝা যায়
কৃষির জন্য রাজারা সেচব্যবস্থাকে কতটা গুরুত্ব দিতেন।
0 Comments
Please Do Not Enter Any Span Link in The Comment Box