কালবৈশাখী ধ্বংসের প্রতীক। যা কিছু জরাজীর্ণ, পুরাতন জঞ্জালস্বরূপ, তা কালবৈশাখীর ঝড়ে উড়ে যায়। তারপর নূতনের আগমন ঘটে। কবি মহাকাল শিবকে কালবৈশাখীর সঙ্গে তুলনা করেছেন। তাঁর আগমনে অসুন্দরের পরাজয় ঘটবে, মুছে যাবে যাবতীয় জীর্ণতা। শিব একাধারে ধ্বংস ও সৃষ্টির দেবতা। তাই কবি কালবৈশাখীরূপ শিবের আগমনের মধ্যে দিয়ে নবসৃষ্টির আভাস লক্ষ করেছেন।
‘ওই নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়’—উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: কাজী নজরুল ইসলামের ‘প্রলয়োল্লাস’ কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি গৃহীত। জড়তাগ্রস্ত, স্থবির সমাজকে পালটাতে কবি ধ্বংসরূপী শিবকে আহ্বান করেছেন। এই প্রসঙ্গেই উদ্ধৃতিটির অবতারণা।
About the Author
This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.