উত্তরঃ
◆ শ্রেষ্ঠ অনুবাদক: বাংলা মহাভারত’-এর শ্রেষ্ঠ অনুবাদক কাশীরাম দাস।
◆ রচনাকাল: ষােড়শ শতাব্দীর শেষ দিক অথবা সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে কাশীরাম দাসের কাব্যটি রচিত হয়েছিল।
◆ জীবনকাহিনি: বর্ধমান জেলার সিঙ্গি’ বা ‘সিদ্ধি’ গ্রামে এক কায়স্থ বংশে কাশীরাম দাসের জন্ম। তার পিতার নাম কমলাকান্ত। কৃয়দাস, কাশীরাম ও গদাধর—তিন ভাই-ই কবিত্ব শক্তির অধিকারী ছিলেন। কাশীরাম দাস তাঁর কাব্যের এক জায়গায় জানিয়েছেন যে গুরু অভিরাম মুখখাটির উপদেশেই তিনি কাব্যরচনায় প্রবৃত্ত হন। আবার তার কাব্যরচনার প্রেরণা সম্পর্কে ভিন্ন একটি মতও প্রচলিত আছে। মেদিনীপুরের অসিগড়ের জমিদার বাড়িতে আশ্রিত থেকে কবি পাঠশালায় শিক্ষকতা করতেন ; সেই বাড়িতে আগত কথক ও পণ্ডিতদের মুখে মহাভারতের গল্প শুনে তিনি মহাভারত রচনায় অনুপ্রাণিত হয়েছিলেন। পণ্ডিতদের অনুমান কাশীরাম দাসের অসম্পূর্ণ রচনা সম্পূর্ণ হয়েছিল তাঁর পুত্র, ভ্রাতুস্পুত্র ও জামাতার হাতে। কিছু কিছু ক্ষেত্রে পরিবারের বাইরের কবিদের হস্তক্ষেপ থাকাটাও অসম্ভব নয়।

0 Comments
Please Do Not Enter Any Span Link in The Comment Box