তপশিলি জাতি (SC) ও তপশিলি উপজাতি (ST)-র শিক্ষার উন্নয়নে কোঠারি কমিশন ও জাতীয় শিক্ষানীতি (1986)-এর বক্তব্য কী ছিল— তা আলােচনা করাে।

উঃ তপশিলি জাতি (SC) ও তপশিলি উপজাতি (ST)-র শিক্ষার উন্নয়নে কোঠারি কমিশন ও জাতীয় শিক্ষানীতি (1986)-তে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নীচে এ সম্পর্কে আলােচনা করা হলো ।

কোঠারি কমিশনের সুপারিশ :
1) বর্তমানে SC ও ST শিক্ষার্থী যেসব সুযােগসুবিধা পাচ্ছে তা বহাল থাকবে এবং তাদের সুবিধা আরও বাড়াতে হবে।
2) যাযাবর ও অর্ধ যাযাবরদের শিক্ষার সুযােগ বৃদ্ধির সুপারিশ। 
3) লােকবসতি অত্যন্ত কম এমন স্থানে আশ্রম বিদ্যালয় স্থাপন। 
4) ছাত্র-ছাত্রীদের জন্য আবাসন ও কোচিংয়ের ব্যবস্থা। 
5) প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা।
6) উপজাতিদের ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন ও শিক্ষোপকরণ প্রদানের ব্যবস্থা। 
7) উপজাতি সম্প্রদায়ের সেবায় পৃথক সংগঠন তৈরির সুপারিশ। 
8) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা।

তপশিলি জাতির শিক্ষার প্রসারে জাতীয় শিক্ষানীতির সুপারিশ : 
1) ১৪ বছর বয়েসি সব ছেলে-মেয়েকে বিদ্যালয়ে পাঠানাের জন্য পরিবারগুলিকে উৎসাহদানের ব্যবস্থা করা।
2) সুবিধাজনক স্থানে বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা। 3) দরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের পঠনপাঠনের জন্য বৃত্তিদানের ব্যবস্থা। 
4) তপশিলি বিদ্যালয়ে ঐ সম্প্রদায়ের শিক্ষক নিয়ােগ।
5) ছাত্র-ছাত্রীদের জন্য ছাত্রাবাস নির্মাণ। 

তপশিলি উপজাতির শিক্ষার প্রসারে জাতীয় শিক্ষানীতির সুপারিশ : 
1) প্রাথমিক পর্যায়ে নিজস্ব ভাষায় শিক্ষাদান ও শিক্ষোপকরণ তৈরি করা। 
2) উপজাতি অধ্যুষিত এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যালয় স্থাপন। 
3) উপজাতি সম্প্রদায়ের শিক্ষক নিয়ােগ ও শিক্ষায় উৎসাহ প্রদান। 
4) প্রয়ােজন অনুপাতে আবাসিক ও আশ্রমিক বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা। 
5) প্রয়ােজন ও জীবনচর্চার প্রতি গুরুত্ব দিয়ে উচ্চশিক্ষায় বৃত্তিপ্রদানের সুপারিশ। 
প্রসঙ্গত, ভারতীয় সংবিধানে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের শিক্ষার প্রসার ও অন্যান্য সুযােগসুবিধার কথা বলা হয়েছে। তাই এক্ষেত্রে পদক্ষেপ নেওয়া সরকারের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال