‘ফাউন্টেন পেন’ বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। ১+১+৩ [মাধ্যমিক ২০১৭]

উত্তরঃ বিশিষ্ট প্রবন্ধকার শ্রীপান্থ রচিত ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধ থেকে জানা যায়, ‘ফাউন্টেন পেন’ বাংলায় ‘ঝরনা কলম’ নামে পরিচিত। প্রবন্ধিকের মতে, এই নামটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া হতে পারে। ‘ফাউন্টেন পেন’-এর পূর্বনাম ছিল ‘রিজার্ভার পেন’। একেই উন্নত করে ‘ফাউন্টেন পেন’-এর রূপদান করা হয়েছিল। ‘ফাউন্টেন পেন’- এর স্রষ্টা ছিলেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান নামে জনৈক ব্যবসায়ী। কথিত আছে যে, তিনি একবার অন্য আরেক জন ব্যবসায়ীর সাথে চুক্তিপত্র স্বাক্ষর করতে যান। কিন্তু চুক্তিপত্রে স্বাক্ষর করাকালীন দোয়াতে রাখা কালি কাগজের উপর উল্টে পড়ে যায়। এর ফলে ওয়াটারম্যানকে কালি সংগ্রহের জন্য পুনরায় বাইরে যেতে হয়। কিন্তু তিনি ফিরে এসে শােনেন যে, ইতিমধ্যে অন্য এক তৎপর ব্যবসায়ী চুক্তিপত্র স্বাক্ষর করে চলে গিয়েছেন। বিমর্ষ ওয়াটারম্যান সেদিনই এর একটা বিহিত করবেন বলে প্রতিজ্ঞা করেন। দোয়াতে রাখা কালির জন্য ঘটা এই দুর্ঘটনা যাতে আর না ঘটে, সেই উদ্দেশ্যে ওয়াটারম্যান রিজার্ভার পেন নিয়ে নানান পরীক্ষা-নিরীক্ষা করেন এবং পূর্বোক্ত কলমের উন্নত সংস্করণ ‘ফাউন্টেন পেন’-এর আবিষ্কার করেন। এইভাবে লুইস অ্যাডসন ওয়াটারম্যানের হাত ধরে ফাউন্টেন পেন জন্মলাভ করেছিল।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال